NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা


খবর   প্রকাশিত:  ০৫ মে, ২০২৫, ১০:০৫ এএম

মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা

চট্টগ্রাম মহানগরীর সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার ছাত্রলীগ নেত্রী ইসরাত জাহান কাকনকে পুলিশে দিয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। রোববার (৪ মে) দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরে চকবাজার থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। দুপুরে ওই ছাত্রলীগ নেত্রীকে হেফাজতে নিলেও রাতে ঘটনাটি জানাজানি হয়।

শিক্ষার্থীদের অভিযোগ- ক্যাম্পাসে বারবার বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিলেন কাকন। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্র রাজনীতি বিরোধী উসকানি দিচ্ছিলেন এই ইসরাত জাহান।

 

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, মহসিন কলেজ ক্যাম্পাসে ইসরাত জাহান কাকন নামে ওই ছাত্রীকে অবরুদ্ধ করে থানায় খবর দেয় শিক্ষার্থীরা। তাকে হেফাজতে নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না তা যাচাই বাছাই করা হচ্ছে বলে জানান ওসি।