NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড, সতর্ক থাকার আহ্বান


খবর   প্রকাশিত:  ০৪ মে, ২০২৫, ১০:০৫ এএম

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড, সতর্ক থাকার আহ্বান

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজটি অনাকাঙ্ক্ষিতভাবে হ্যাকড হয়েছে।  এ কারণে সেখানে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই বিভিন্ন ধরনের কন্টেন্ট শেয়ার করা হচ্ছে। এ কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। 

শনিবার রাত সোয়া ৮টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড করা হয়।

 

 

এ সঙবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এই অপ্রত্যাশিত ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, কারণ উক্ত পেজটি মন্ত্রণালয়ের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত প্রচারে ব্যবহৃত হয়ে থাকে।

বর্তমানে পেজটি রক্ষণাবেক্ষণের আওতায় রয়েছে এবং এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এই মুহূর্তে ফেসবুক পেজটির যেকোনো পোস্ট বা বার্তা বিশ্বাস, শেয়ার কিংবা তাতে প্রতিক্রিয়া না জানানোর জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং প্রেস বিজ্ঞপ্তিসহ অন্যান্য নির্ভরযোগ্য মাধ্যমেই আপডেট ও যোগাযোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়।