NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

করোনায় আক্রান্ত জিল বাইডেন


খবর   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৩৫ এএম

>
করোনায় আক্রান্ত জিল বাইডেন

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি ও প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। করোনার মৃদু উপসর্গে ভুগছেন তিনি।

মঙ্গলবার রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেন ফার্স্ট লেডির যোগাযোগ বিষয়ক পরিচালক এলিজাবেথ আলেক্সান্ডার।

এলিজাবেথ বলেন, প্রেসিডেন্টের সঙ্গে ছুটি কাটাতে কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্য সাউথ ক্যারোলাইনায় যান ফার্স্ট লেডি। সোমবার সন্ধ্যার পর করোনার উপসর্গ বোধ করায় র‌্যাপিড টেস্ট করান তিনি। সেই টেস্টে ফলাফল নেগেটিভ আসে।

তারপর মঙ্গলবার সকালে আরটিপিসিআর টেস্ট করান জিল বাইডেন। সেই টেস্টে রিপোর্ট আসে পজিটিভ।

এলিজাবেথ আরও জানান, যুক্তরাষ্ট্রের রোগ গবেষণা ও নিয়ন্ত্রণ সংস্থা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোলের (সিডিসি) জিল বাইডেনকে করোনার মুখে খাওয়ার ওষুধ প্যাক্সলোভিড ব্যবহারের পরামর্শ দিয়েছে। যতদিন টেস্টের রিপোর্ট নেগেটিভ না আসে, ততদিন সাউথ ক্যারোলাইনাতেই থাকবেন জিল এবং জো বাইডেন।

কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন জো বাইডেন। ইতোমধ্যে সুস্থও হয়ে উঠেছেন। তিনি সুস্থ হওয়ার দিন কয়েকের মধ্যেই আক্রান্ত হলেন জিল।