NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

উত্তর আমেরিকায় বড় আয়ের পথে ‘জংলি’


খবর   প্রকাশিত:  ০২ মে, ২০২৫, ০৯:০৫ এএম

উত্তর আমেরিকায় বড় আয়ের পথে ‘জংলি’

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিয়াম-বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমাটি কানাডা ও আমেরিকায় বেশ ভালো শুরু করেছে। ২৫ এপ্রিল মুক্তির প্রথম তিন দিনে উত্তর আমেরিকার বক্স অফিস থেকে ৩৫,০০০ মার্কিন ডলার আয় করেছে সিনেমাটি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২ লাখ ৩৩ হাজার টাকারও বেশি।

বক্স অফিস বিশ্লেষণ সংস্থা কমস্কোর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন পরিবেশনা সংস্থা স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব।

 

তিনি জানান, ৩০ এপ্রিল পর্যন্ত ৬ দিন শেষে ছবিটির আয় ৫০ হাজার ডলার ছাড়িয়েছে। খুব দ্রুতই ছবিটির এক সপ্তাহের আয়ের হিসেব প্রকাশ হবে।

সজীব ‘জংলি’ সিনেমার আয় তুলনা করেছেন শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ ছবির সঙ্গে। ‘প্রিয়তমা’ তিন দিনে ৪২টি থিয়েটার থেকে ৪৪,০০০ ডলার আয় করেছিল। আর ‘জংলি’ ৩৩টি থিয়েটার থেকে ৩৫,০০০ ডলার আয় করেছে।

 

সজীব বলেন, ‘যেভাবে দর্শক কানাডা-আমেরিকায় ‘জংলি’র প্রতি আবেগ দেখাচ্ছেন, তাতে এটি ১ লাখ ডলারের ক্লাবে প্রবেশ করতে পারে বলে ধারণা করছি। আর এমনটি হলে তা হবে বাংলাদেশের সিনেমার জন্য একটি গর্বের বিষয়।’

তিনি আরও জানান, এখন পর্যন্ত সর্বোচ্চ আয় হচ্ছে টরন্টো এবং নিউ ইয়র্ক শহর থেকে, যেখানে দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো।

‘জংলি’ মুক্তি পেয়েছে কানাডার ৫টি, আমেরিকার ২৮টি এবং ইউকের ৭টি- মোট ৪০টি থিয়েটারে। এটি এবারের ঈদের সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বড় আন্তর্জাতিক মুক্তি।

 

 

 

এম রাহিম পরিচালিত এই সিনেমায় নাম ভূমিকায় রয়েছেন সিয়াম আহমেদ। এতে ‘পাখি’ চরিত্রে শিশুশিল্পী নৈঋতা, আর বুবলী ও দিঘী রয়েছেন গুরুত্বপূর্ণ দুটি ভূমিকায়। ছবির সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ।