NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মিশিগানের হেমট্রামিক সিটি কাউন্সিলে প্রোইমারী নির্বাচনে প্রার্থী হতে মনোয়নপত্র জমা দিয়েছেন সাংবাদিক ও সামাজিক কর্মী মাহফুজুর রহমান


খবর   প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৫, ০৭:০৪ পিএম

মিশিগানের হেমট্রামিক সিটি কাউন্সিলে প্রোইমারী নির্বাচনে প্রার্থী  হতে মনোয়নপত্র জমা দিয়েছেন  সাংবাদিক ও সামাজিক কর্মী মাহফুজুর রহমান

যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ‍্যের আরব, বাংলাদেশী, পোলিশ ও আমেরিকানদের শহর হেমট্রামিক সিটি  কাউন্সিল প্রাইমারি নির্বাচনে মনোয়নপত্র জমা দিয়েছেন  সাংবাদিক ও সামাজিক কর্মী মাহফুজুর রহমান  আদনান ।। গত ২২ এপ্রিল মংগলবার বিকেলে তিনি হেমট্রামিক সিটির ক্লার্ক এর কাছে রোটারিয়ান মাহফুজুর রহমান সাপোর্টারস ফোরাম মিশিগানের পক্ষ থেকে তার ফর্ম জমা দেন । কমিউনিটির মানুষের সুবিধা অসুবিধার কথা বলতে মাহফুজ ২০২৫ সালের   প্রাইমারি নির্বাচনে প্রার্থী হয়েছেন । বিগত ২০০০ সাল থেকে তিনি দেশে ও প্রবাসে অনলাইনে অফলাইনে সমাজের জন‍্য কাজ করছেন । নিজের সাধ্য মত চেষ্ঠা করেছেন মানুষের  হয়ে কাজ করার । সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠা করেছেন ও দেশের প্রবাসের শুরু থেকে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থেকে কাজ করে যাচেছন ।। বাংলাদেশ থেকে গ্রাজুয়েশন শেষ করে তিনি আমেরিকার  বিভিন্ন ইনস্টিটিউট থেকে এবং সারটিফাইড হিউম‍্যান রাইটস কোর্স  এবং ফার্মেসি টেকনিশিয়ান সহ দেশে বিদেশে নানা শিক্ষা বিষয়ক সেমিনারে অংশ নিয়েছেন  । সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া শরীফপুর ইউনিয়নে তেলিবিল সরদার বাড়ির সন্তান মাহফুজের কৈশোর কমলগনজের শমশেরনগর শহরে । সিলেটে তার পড়াশোনার শেষধাপ সহ তারুণ‍্য কাটে । গান কবিতা ও হামদ নাতসগজল লিখে তিনি সকলের কাছে সমাদৃত । তিনি বাপসনিউজ প্রতিবেদককে বলেন,আমি চেষ্ঠা করেছি জীবনের অধিকাংশ সময় মানুষের তরে কাজ করার । রক্তদান কর্মসুচি বৃক্ষরোপণ কর্মসুচি সহ দেশে ও প্রবাসে তিনি অনেক সামাজিক কাজের সাথে জড়িত । তিনি তার জীবনের বাকিটা সময় মিশিগান বাসী ও হেমট্রামিকবাসীর খেদমতে কাজ করতে চান । এজন‍্য তিনি সকল বাংলাদেশী তথা সাউথ এশিয়ানদের সহযোগিতা কামনা করেছেন । উল্লেখ‍্য তিনি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের আজীবন সদস‍্য ।