NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আশাহত হয়েও আশা দেখাচ্ছেন তারা


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৩, ০৯:৪৬ পিএম

>
আশাহত হয়েও আশা দেখাচ্ছেন তারা

দিন ব্যাপী চলছে আরচ্যারি প্রতিযোগিতা। দুপুরের আগে মন খারাপ করে মাঠ ছাড়ছেন বাংলাদেশের সেরা আরচ্যার রোমান সানা৷ রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে কোয়ার্টার থেকে বিদায় নিয়ে খানিকটা বিষন্ন তাঁর মন। 

শেষ আট থেকে বিদায় নেয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘আমার নিজের পারফরম্যান্স খারাপ হয়েছে৷ এটা আমার নিজেরই ভুল। সামনো আরো প্রস্তুত করতে হবে।’ রোমানের মতো কোয়ার্টারেই বিদায় নিয়েছেন দিয়া সিদ্দিকী। নিজের বিদায় নিয়ে খানিকটা দ্বিধান্বিত এই আরচ্যার, ‘আসলে বুঝে উঠতে পারছি না কেন এমন হচ্ছে। যার সাথে হেরেছি সে তুরস্কের সেরা আরচ্যার। এরপরও আত্নবিশ্বাস ছিল জিতব। তবে শেষ পর্যন্ত হেরে গেলাম।’ আরচ্যারিতে বাতাস একটা প্রভাবক। তবে নিজেদের হারের পেছনে বাতাসকে দায়ী করেননি দিয়া, ‘বাতাস বেশ স্বাভাবিক রয়েছে। অনুশীলনের দিনগুলোতে একটু বেশি ছিল।’

রোমান দিয়ার বিদায়ে ব্যথিত জার্মান কোচ মার্টিন ফ্রেডরিকও, ‘আমাদের কোনো আরচ্যার সেমিফাইনালে যেতে পারেনি এটা অবশ্যই কষ্টের।’ কোচের কষ্ট রোমান দিয়ারা ভুলিয়ে দিতে চান, ‘আমরা ব্যক্তিগত ইভেন্টে ভালো করতে পারিনি। দলগত ও মিশ্র খেলা রয়েছে। সেখানে পদকের চেষ্টা করব।’ রোমান র্যাংকিং রাউন্ডে রুবেলের পেছনে থাকায় তিনি মিশ্র বিভাগে খেলার সুযোগ পাচ্ছেন না। মিশ্র বিভাগে দিয়া জুটি বাধবেন রুবেলের সঙ্গে। 

আগামীকাল রিকার্ভ, কম্পাউন্ড ও মিশ্র দলগত ইভেন্টের খেলা রয়েছে। বুধবার বাংলাদেশের কম্পাউন্ড নারী দল তুরস্কের বিপক্ষে স্বর্ণের জন্য লড়বে।