NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

গাউফকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের রানী শোয়ানতেক


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:১০ পিএম

গাউফকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের রানী শোয়ানতেক

স্পোর্টস ডেস্ক: কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে প্রথম উঠেছিলেন কোকো গাউফ। আশা জাগিয়েছিলেন অবিশ্বাস্য কিছু করার। তবে তাকে সে সুযোগ একবারেই দেননি ইগা শোয়ানতেক। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে যুক্তরাষ্ট্রের ১৮ বছর বয়সী টেনিস সেনসেশন কোকোকে ৬-১,৬-৩ ব্যবধানে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে দ্বিতীয় ফ্রেঞ্চ ওপেন শিরোপা জয় করেছেন তিনি।

এই জয়ের আগে নিজের একমাত্র গ্র্যান্ডস্লাম জয়ও এসেছে রোলাঁ গাঁরোতেই, তাই ফাইনালের আগে কাগজে-কলমে প্রতিপক্ষের চেয়ে অনেকটা এগিয়েছিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা শোয়ানতেক। শেষ পর্যন্ত ফাইনাল জয় করে ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম জয় করেন তিনি।

শিরোপা জয়ের মধ্য দিয়ে টানা ৩৫ ম্যাচ জয়ের কীর্তি গড়লেন শোয়ানতেক। স্পর্শ করলেন ২০০০ সালে ভেনাস উইলিয়ামসের সবচেয়ে বেশি টানা অপরাজেয় রেকর্ড। ম্যাচ শেষে উচ্ছ্বসিত কণ্ঠে শোয়ানতেক ধন্যবাদ জানান সমর্থকদের, ‘দুই বছর আগে এই শিরোপা জিততে পারা ছিল অসাধারণ কিছু। আর এবার, আমার মনে হয় এখানে পৌঁছাতে বেশি পরিশ্রম করেছি। পথটা খুব কঠিন ছিল, চাপ ছিল অনেক।’