NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

২০ দিনে ‘বরবাদ’ সিনেমার আয় প্রায় ৫০ কোটিরও বেশি


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:০৪ পিএম

২০ দিনে ‘বরবাদ’ সিনেমার আয় প্রায় ৫০ কোটিরও বেশি

ঈদ উপলক্ষে মুক্তির পর থেকেই ‘বরবাদ’ দেখতে হলগুলোতে উপচে পড়ছে দর্শকের ভিড়। ছবিতে শাকিব খানের লুক, সংলাপ, অ্যাকশনে মুগ্ধ হয়ে কেউ কেউ বারবার দেখছেন। চারদিকে ‘বরবাদ’ বন্দনা চলছেই। এরইমধ্যে জানা গেছে, ছবির টিকিট বিক্রি থেকে আয়ের হিসাবও।

ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন এক ফেসবুক পোস্টে দাবি করেছে, মুক্তির প্রথম ২০ দিনে ৫০ কোটি ৮২ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে।

 

শনিবার সন্ধ্যায় রিয়েল এনার্জি প্রডাকশন ফেসবুক পোস্টে জানিয়েছে, ‘বরবাদ’ সিনেমা মুক্তির প্রথম ২০ দিনে ৫০ কোটি ৮২ লাখ টাকার টিকিট বিক্রি করেছে। প্রযোজকের ভাষ্য, ‘বরবাদ ১০০ কোটির ক্লাবে প্রবেশ করতে সক্ষম। এখন পর্যন্ত সিনেমাটির আয় সেই ইঙ্গিত দিচ্ছে। কারণ, এখনো ওটিটি প্ল্যাটফরম থেকে বড় অঙ্কের অর্থ আসবে। এ ছাড়া সামনে আরও সময় রয়েছে প্রেক্ষাগৃহে দাপট ধরে রাখার।’

সেইসঙ্গে বিদেশেও মুক্তি পেয়েছে ‘বরবাদ’। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে হাউজফুল যাচ্ছে ছবিটি। খুব শিগগির ইউরোপ ও আরব বিশ্বের কিছু দেশেও মুক্তি পাবে এ সিনেমা। বিদেশের বাজার থেকেও মোটা অংকের আয় ঘরে তুলবে ‘বরবাদ’, প্রত্যাশা প্রযোজকের।

 

 

 

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। ছবির আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান।