NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

পর্যটকদের ভ্যাটের অর্থ ফেরত দেবে সৌদি আরব


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ এএম

পর্যটকদের ভ্যাটের অর্থ ফেরত দেবে সৌদি আরব

সৌদি আরবে পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে দেশটির জাকাত, ট্যাক্স ও কাস্টমস কর্তৃপক্ষ (জেডএটিসিএ)। এখন থেকে পর্যটকরা সৌদি আরবে অবস্থানকালে পণ্য ও সেবার উপর পরিশোধিত ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দেশে ফেরার সময় ফেরত পাবেন। সংশ্লিষ্ট ভ্যাট বিধিমালায় প্রয়োজনীয় সংশোধনী করে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে, যা শুক্রবার (১৮ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, অনুমোদিত সেবাদাতা প্রতিষ্ঠান পর্যটকদের প্রদত্ত উপযুক্ত পণ্য ও সেবার উপর ভ্যাট শূন্য শতাংশ হারে আরোপ করবে ও সৌদি আরব ত্যাগের সময় পর্যটকদের পরিশোধিত ভ্যাট ফেরত দেওয়া হবে। এর মাধ্যমে সৌদির পর্যটন খাতকে আরও উৎসাহিত করা ও পর্যটকদের জন্য ভ্রমণ ব্যয় হ্রাস করার চেষ্টা করা হচ্ছে।

 

জেডএটিসিএ জানায়, এই কর ফেরতের প্রক্রিয়া পরিচালনার জন্য এক বা একাধিক অনুমোদিত সেবাদাতাকে অনুমতি দেওয়া হবে। তারা পর্যটকদের হয়ে কর ফেরতের কাজ সম্পন্ন করবে। তবে কোনো অনিয়ম বা নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে পর্যটক ও অনুমোদিত সেবাদাতা উভয়কেই ফেরত নেওয়া অর্থের জন্য যৌথভাবে দায়ী করা হবে।

জিসিসিভুক্ত দেশের পর্যটকরাও এই কর ছাড়ের সুবিধা পাবেন, তবে এটি চলমান থাকবে ইলেকট্রনিক সার্ভিস আইন কার্যকর না হওয়া পর্যন্ত। জেডএটিসিএর গভর্নর পর্যটকদের কর ফেরতের নিয়মাবলি নির্ধারণ করবেন।

 

নিয়মাবলির আওতায় থাকবে: পর্যটকদের কর ফেরতের ধাপসমূহ, পর্যটক হিসেবে স্বীকৃতি পাওয়ার শর্তাবলি, কোন পণ্য ভ্যাট ফেরতের জন্য উপযুক্ত, সর্বনিম্ন ক্রয়মূল্য, কোন বিক্রেতা এই সুবিধা দিতে পারবে ও কর ফেরতের আবেদন করার নিয়ম।

অন্যদিকে, সংশোধিত ভ্যাট বিধিমালায় বলা হয়েছে, যদি কোনো ব্যবসা কার্যক্রম অন্য ব্যক্তির কাছে হস্তান্তর করা হয়, তবে নতুন মালিককে ৩০ দিনের মধ্যে জেডএটিসিএকে তা জানাতে হবে। তবে যদি পূর্ববর্তী মালিকের রেজিস্ট্রেশন বাতিল হয়ে থাকে, তাহলে এ নিয়ম প্রযোজ্য হবে না।

রেজিস্ট্রেশন বাতিল হলেও, ওই ব্যক্তি পুরোনো কর সংক্রান্ত দায়-দেনা থেকে মুক্ত হবেন না ও প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ করতে হবে।