NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নিউইয়র্ক রিহ্যাব এক্সপো শুরু ২২ আগস্ট


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ এএম

নিউইয়র্ক রিহ্যাব এক্সপো শুরু ২২ আগস্ট

আসন্ন ‘নিউইয়র্ক রিহ্যাব এক্সপো ২০২৫’ ঘিরে নিউইয়র্কের বাংলাদেশি প্রবাসী মহলে ইতিমধ্যেই  সাড়া ফেলেছে। আগামী ২২ থেকে ২৪ আগস্ট, লাগার্ডিয়া ম্যারিয়ট হোটেল, নিউইয়র্কে অনুষ্ঠিতব্য এই এক্সপো দেশীয় রিয়েল এস্টেট ডেভেলপারদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের সেতুবন্ধন তৈরি করবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।

এক্সপো উপলক্ষে সম্প্রতি ভেন্যু পরিদর্শন করেন রিহ্যাাব ফেয়ার স্ট্যান্ডিডং কমিটি (আন্তর্জাতিক) চেয়ারম্যান মোঃ আলিম উল্লাহ, রিহ্যাব ডিরেক্টর ও কো-চেয়ারম্যান ইমদাদুল হক,
। তাদের সঙ্গে ছিলেন আয়োজক প্রতিষ্ঠান রাহিন অ্যান্ড রুহান এলএলসি-র প্রতিনিধিরাও। তারা অনুষ্ঠানের স্থান পরিদর্শনের পাশাপাশি স্থানীয় কমিউনিটি ব্যক্তিত্ব, নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (NYPD), সাংবাদিক ও বাংলাদেশি প্রেস ক্লাব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন।

পরিদর্শন শেষে পরিচালক ইমদাদুল হক বলেন, “এই এক্সপোর মূল লক্ষ্য হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের দেশীয় সম্পত্তি খাতে যুক্ত করা, যেন তারা বিনিয়োগ করতে পারেন এবং বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক আরও গভীর হয়।”নিউইয়র্ক রিহ্যাব এক্সপো ২০২৫-এ অংশ নেবে বাংলাদেশের বিভিন্ন নামকরা রিয়েল এস্টেট কোম্পানি, যারা তাদের প্রকল্প ও বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরবেন। এছাড়া এক্সপোতে থাকবে সেমিনার, আইনি পরামর্শ, অর্থনৈতিক পরিকল্পনা এবং সংস্কৃতিক পরিবেশনা—যা প্রবাসী জীবন ও বাংলাদেশের মধ্যে একটি  সংযোগ তৈরি করবে।