NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বিনিয়োগ সেবা সহজ করতে বিডাকে সহায়তা করবে আইএলও


খবর   প্রকাশিত:  ২৪ অক্টোবর, ২০২৪, ১০:৫০ এএম

>
বিনিয়োগ সেবা সহজ করতে বিডাকে সহায়তা করবে আইএলও

বিনিয়োগ সেবা সহজ করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষকে (বিডা) সহযোগিতা করবে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। এ লক্ষ্যে বিডা এবং আইএলও এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে আগামী এক বছর বিডার ওয়ান স্টপ সার্ভিসের বিভিন্ন ক্ষেত্রে বিডাকে সহযোগিতা করবে আইএলও। পরে উভয় পক্ষের সম্মতি সাপেক্ষে সমঝোতা স্মারকের মেয়াদ এবং সহযোগিতার ক্ষেত্রগুলো বাড়ানো হবে।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিডার কনফারেন্স হলে বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের উপস্থিতিতে, নির্বাহী সদস্য মহোসিনা ইয়াসমিনের সভাপতিত্বে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর মধ্য এ  সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন বিডার নির্বাহী সদস্য মিজ মহোসিনা ইয়াসমিন এবং আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টুমো পৌটিয়াইনেন।

অনুষ্ঠানে জানানো হয়, সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে, আইএলও বিডার ওয়ান স্টপ সার্ভিসের কিছু কিছু ক্ষেত্রে বিডাকে সহযোগিতা দেবে। বিশেষ করে বিনিয়োগ সেবাকে আরো সহজ, দ্রুত ও অধুনিক করে তোলার লক্ষ্যে, বিডার ওয়ান স্টপ সার্ভিস সিস্টেম প্রচারের অংশ হিসেবে সেমিনার/কর্মশালা আয়োজনে বিডাকে প্রয়োজনীয় লজিস্টিক দেওয়া, সেমিনার/কর্মশালায় ব্যবহারের জন্য অডিও-ভিজ্যুয়াল প্রমোশনাল ম্যাটেরিয়াল প্রস্তুত; ওয়ান প্রসেস, ওয়ান ফি টু স্টার্ট অ্যা বিজনেস বাস্তবায়নে প্রসেস সিমপ্লিফিকেশন-এ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর সেবাগুলো বিডার ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমের সঙ্গে সংযুক্তির লক্ষ্যে সহযোগিতা দেওয়াসহ বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করবে আইএলও।

বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, ২০১৯ সাল থেকে বিডা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে বিনিয়োগকারীদের পঁচাত্তর হাজারের বেশি বিনিয়োগ সেবা দিয়ে এসেছে এবং একই সঙ্গে বিনিয়োগ সেবাকে আরো সহজ, সাশ্রয়ী ও দ্রুত করছে। আমাদের ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমকে স্ট্রিমলাইন করতে আইএলও-এর সঙ্গে সহযোগিতা পেয়ে বিডা খুশি। 

তিনি আশা প্রকাশ করেন, আইএলও এর সঙ্গে এই চুক্তির মাধ্যমে বিনিয়োগকারীরা আরো বেশী বিনিয়োগ সেবা পাবেন এবং একই সঙ্গে তাদের ব্যবসা স্থাপনে সময় খরচ অনেক কমে আসবে।

বিশেষ অতিথির বক্তব্যে আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টুমো পৌটিয়াইনেন বলেন, পেশাগত নিরাপত্তায় বিনিয়োগের ফলে কর্মক্ষেত্রে ঝুঁকি নিরসন এবং ব্যবসা সুরক্ষিত হয়। এটি বাংলাদেশের ব্র্যান্ড ইমেজের জন্যও কল্যাণকর। আমরা আশা করছি বিডা-ওএসএসে নিরাপত্তা লাইসেন্সগুলো একীভূত করা এবং ওএসএস সিস্টেমের সহজীকরণ নিরাপত্তা পারমিটের জন্য আবেদন করতে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে।