NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

এএইচএফ কাপ কাজাখস্তানকে উড়িয়ে শুরু বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ এএম

এএইচএফ কাপ কাজাখস্তানকে উড়িয়ে শুরু বাংলাদেশের

ইন্দোনেশিয়ার জাকার্তায় বৃহস্পতিবার শুরু হয়েছে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ। শুক্রবার বাংলাদেশ শুরু করেছে শিরোপা ধরে রাখার মিশন। টানা চারবারের চ্যাম্পিয়ন লাল-সবুজ জার্সিধারীরা কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে নিজেদের প্রথম ম্যাচে।

প্রথমার্ধে বাংলাদেশের চোখে চোখ রেখে খেলেছিল কাজাখস্তান। প্রথম কোয়ার্টার গোলশূন্য, প্রথমার্ধ ১-১ গোলে শেষ হবে একটু হলেও শঙ্কা তৈরি হয়েছিল পুস্কর খীসা মিমোদের।

 

তবে তৃতীয় কোয়ার্টারে ৩ গোল করে বাংলাদেশ নিজেদের দিকে ম্যাচটির ভাগ্য ঝুলিয়ে দিতে সক্ষম হয়। ৪-১ গোলে তৃতীয় কোয়ার্টার শেষ করে শেষ কোয়ার্টারে করে আরো এক গোল। ৫-১ ব্যবধানে জিতে বাংলাদেশ শুরু করে শিরোপা ধরে রাখার মিশন।

বাংলাদেশের ৫ গোলের দুইটি করেছেন আশরাফুল ইসলাম। বাকি তিন গোল করেছেন নাইমুদ্দিন, রকিবুল ও সবুজ।

 

 

 

বাংলাদেশ পরের ম্যাচ খেলবে রোববার ইন্দোনেশিয়ার বিপক্ষে। গতকাল গ্রুপের অন্যান্য ম্যাচে থাইল্যান্ড ২-১ গোলে ইন্দোনেশিয়াকে ও কাজাখস্তান ৩-২ গোলে হারায় শ্রীলঙ্কাকে।