NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

কাফনের কাপড় বেঁধে পলিটেকনিক শিক্ষার্থীদের গণমিছিল শুক্রবার


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ এএম

কাফনের কাপড় বেঁধে পলিটেকনিক শিক্ষার্থীদের গণমিছিল শুক্রবার

 

ছয় দফা দাবি আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটউটের শিক্ষার্থীরা। শুক্রবার (১৮ এপ্রিল) সারা দেশে একযোগে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করবেন তারা।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকাসহ সারা দেশে মশাল মিছিল করেন পলিটেকনিক শিক্ষার্থীরা।

এ সময় তারা শিক্ষা মন্ত্রণালয়ের ডেকে বৈঠক করে তাদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ তোলেন। একই সঙ্গে তারা কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানান।

 

ছয় দফা দাবিতে প্রায় দেড় মাস ধরে ধারাবাহিক কর্মসূচি করছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। গত বুধবার সকাল ১০টার দিক থেকে রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

তাদের সঙ্গে সংহতি জানিয়ে সারা দেশে জেলায় জেলায় সড়ক ও রেলপথ অবরোধ করেন পলিটেকনিক ইনস্টিটউটের শিক্ষার্থীরা।

 

দিনভর বিক্ষোভ-অবস্থানের পর সন্ধ্যায় শিক্ষার্থীরা ঘোষণা দেন বৃহস্পতিবার সকাল থেকে তারা সারা দেশে রেলপথ ব্লকেড কর্মসূচি করবেন। তবে রাতে সরকারের পক্ষ থেকে আহ্বান জানানোয় তারা কর্মসূচি সাময়িক শিথিল করেন।

এরপর বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বৈঠক করতে যান তারা।

কিন্তু সেখানে উপদেষ্টা ও সচিবরা কেউই ছিলেন না। শিক্ষার্থীদের সঙ্গে স্বল্প সময়ের বৈঠকে বসেন একজন অতিরিক্ত সচিব। আলোচনা ফলপ্রসূ না হওয়ায় সেখান থেকে বেরিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

জিবি নিউজ24ডেস্ক//