NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

‘আপন কফি হাউজে’ তরুণীকে মারধরের ঘটনায় মামলা, গ্রেফতার ২


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ এএম

‘আপন কফি হাউজে’ তরুণীকে মারধরের ঘটনায় মামলা, গ্রেফতার ২

রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় ‘আপন কফি হাউজ’ নামের এক কফিশপের সামনে এক তরুণীকে মারধরের অভিযোগে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় কফিশপের ম্যানেজারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার দুইজন হলেন- আপন কফিশপের ম্যানেজার আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধর।

 

সোমবার (১৪ এপ্রিল) রাতে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ জাগো নিউজকে এ তথ্য জানান।

ওসি আতাউর রহমান  বলেন, ১১ দিন আগে রামপুরা থানা এলাকায় আপন কফিশপে এক তরুণী ঢোকার চেষ্টা করেন। তখন ক্ষিপ্ত হয়ে কফিশপের ম্যানেজার আল আমিন তাকে লাঠি দিয়ে বেধড়ক পেটান। তখন তরুণী খোঁড়াতে খোঁড়াতে সেখান থেকে চলে যান। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

 

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণীকে মারধরের ভিডিও নজরে আসার সঙ্গে সঙ্গে আপন কফিশপে অভিযান চালিয়ে ম্যানেজার আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। আগামীকাল মঙ্গলবার দুইজনকে আদালতে পাঠানো হবে।

তরুণীকে মারধরের বিষয়ে রামপুরা থানার ওসি বলেন, কফিশপের দুইজন জিজ্ঞাসাবাদে দাবি করেছেন, ওই তরুণী কফিশপে ঢুকে ক্রেতাদের বিরক্ত করতেন।

ওই তরুণীকে খুঁজে বের করার চেষ্টা চলছে জানিয়ে ওসি আতাউর রহমান বলেন, মারধরের মূল কারণ জানতে ভুক্তভোগী তরুণীকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

 

 

 

ছড়িয়ে পড়া ফেসবুক ভিডিওতে দেখা যায়, তরুণী সেদিন কফিশপের প্রবেশপথের সামনে যান। তখন ওই দোকানের দুইজন কর্মচারী ভেতর থেকে বেরিয়ে আসেন। এরপর কোনো কিছু না বলে তরুণীকে মারধর শুরু করেন একজন। পরে তরুণী দৌড়ে ঘটনাস্থল থেকে চলে যান।