NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

গাজায় আরও ৩৭ জন নিহত, হাসপাতালে হামলায় শিশুর মৃত্যু


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ এএম

গাজায় আরও ৩৭ জন নিহত, হাসপাতালে হামলায় শিশুর মৃত্যু

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় রোববার (১৩ এপ্রিল) কমপক্ষে ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় ভাই ছিলেন, যারা দুর্ভিক্ষের মুখে থাকা ফিলিস্তিনিদের জন্য স্বেচ্ছায় খাবার সরবরাহ করছিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজা শহরের আল-আহলি আরব হাসপাতালে ইসরায়েলি হামলার পর চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে।

 

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় আল-আহলি হাসপাতালে ইসরায়েলি বোমা হামলাকে ‘নিষ্ঠুর অপরাধ’ এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনসহ সব আন্তর্জাতিক নীতিমালার ‘ঘোরতর লঙ্ঘন’ হিসেবে আখ্যা দিয়েছে।

দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা ইসরায়েলি বাহিনীর ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর হামলা থামাতে উদ্যোগ নেয়। এ ধরনের বারবার হামলায় গাজার স্বাস্থ্যখাত মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে উল্লেখ করেছে সৌদি।

 

আল-আহলি হাসপাতাল পরিচালনাকারী জেরুজালেমের এপিস্কোপাল ডায়োসিস জানিয়েছে, পাম সানডে তথা খ্রিস্টানদের সবচেয়ে পবিত্র সপ্তাহের শুরুতে এই হামলা হয়েছে।

মিশর, জার্মানি, জর্ডান, কাতার, যুক্তরাজ্যের মতো দেশগুলোও এই হামলার নিন্দা জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত কমপক্ষে ৫০ হাজার ৯৪৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ১৫৬ জন। তবে গাজার গভর্নমেন্ট মিডিয়া অফিস জানিয়েছে, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে। এর মধ্যে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ থাকায় তাদেরও মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

 

সূত্র: আল-জাজিরা