NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

ইউনূস-মোদি বৈঠকের পর দিল্লিতে হাইকমিশনার পাঠাল বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৮ এএম

ইউনূস-মোদি বৈঠকের পর দিল্লিতে হাইকমিশনার পাঠাল বাংলাদেশ

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের কয়েক দিন পর নয়াদিল্লিতে হাইকমিশনার পাঠিয়েছে বাংলাদেশ।

গত অক্টোবরে দিল্লি থেকে হাইকমিশনার মোস্তাফিজুর রহমানকে দেশে ফেরানোর পর থেকে প্রায় পাঁচ মাস ধরে বাংলাদেশ মিশনে শীর্ষ কূটনীতিকের পদটি শূন্য ছিল।

গত শুক্রবার ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ব্যাঙ্ককে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের সরকারপ্রধানের বৈঠক হয়। এরপর গতকাল সোমবার ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে যান রিয়াজ হামিদুল্লাহ।

 

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, সোমবার বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য রিয়াজ হামিদুল্লাহ দিল্লিতে পৌঁছেছেন।

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা রিয়াজ হামিদুল্লাহ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (পশ্চিম) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি শ্রীলঙ্কায় হাইকমিশনার ও নেদারল্যান্ডসে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। 

এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও বহুপক্ষীয় অর্থনৈতিক বিষয়ক উইংয়ে মহাপরিচালক, নেপালে সার্ক সচিবালয়ের পরিচালক এবং দিল্লির বাংলাদেশ হাইকমিশনেও কাজ করেছেন।

 

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রিয়াজ হামিদুল্লাহকে গেল ফেব্রুয়ারিতে ভারতের বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তবে ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতি হওয়ায় তার আগমন বিলম্বিত হয়েছিল। অবশেষে তার আগমন ব্যাঙ্ককে ইউনূস-মোদি বৈঠকের ইতিবাচক ফল হিসেবে দেখা হচ্ছে।