NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

শোকের দিনে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন ব্যাচেলেট


খবর   প্রকাশিত:  ১৬ ডিসেম্বর, ২০২৩, ১২:৪৫ পিএম

>
শোকের দিনে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন ব্যাচেলেট

ঢাকা সফররত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। 

সোমবার (১৫ আগস্ট) হাইকমিশনার ব্যাচেলেট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনে গেলে সেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তাকে স্বাগত জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ব্যাচেলেট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে জাদুঘর পরিদর্শন করেন এবং জাদুঘরের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকে জাদুঘর ঘুরে ঘুরে দেখান। ৩২ নম্বরের আনুষ্ঠানিকতা শেষ করে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তার।

চার দিনের সফরে মানবাধিকার হাইকমিশনার রোববার সকালে ঢাকায় আসেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিমানবন্দরে তাকে স্বাগত জানান। সফরের শুরুর কর্মসূচিতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ড. মোমেনের সঙ্গে বৈঠক করেন ব্যাচেলেট। বৈঠকে বিচারবহির্ভূত হত্যা, গুম, মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতাসহ মানবাধিকার এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেন তারা। এরপর একই ভেন্যুতে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে হওয়া বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন, গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আলোচনা হয়।

সফরের দ্বিতীয় দিন ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার আগে রাজধানীর একটি হোটেল মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা ব্যাচেলেটের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তার কাছে মানবাধিকার নিয়ে নানা উদ্বেগের কথা তুলে ধরেছেন প্রতিনিধিরা। বিশেষ করে ব্যাচেলেটের কাছে তারা দেশের মানবাধিকার পরিস্থিতি, গুম, বাকস্বাধীনতা, আসন্ন জাতীয় নির্বাচন, ডিজিটাল নিরাপত্তা আইন, মানবাধিকারকর্মীদের বিরুদ্ধে মামলা, নারী নির্যাতনের মতো বিষয়গুলো উপস্থাপন করেন।