NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বিয়ে করলেন জামিল-মুনমুন


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৭ এএম

বিয়ে করলেন জামিল-মুনমুন

বর-কনে রূপে ছবি পোস্ট করলেন অভিনয়শিল্পী জামিল-মুনমুন। বিয়ে করেছেন ছোট পর্দার এ দুই অভিনয়শিল্পী। ৬ এপ্রিল রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় ছিল তাদের বিয়ের আয়োজন।

জামিল ও মুনমুনের বিয়ের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী মনিরা মিঠু। তিনি লিখেছেন, আমাদের প্রিয় জামিল-মুনমুনের বিয়ে হলো। বর-কনের জন্য সবাই অন্তর থেকে দোয়া করবেন।

 

ছোট পর্দার পরিচিত মুখ মুনমুন আহমেদ মুন। অল্প সময়ের মধ্যে টিভি নাটকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি। অন্যদিকে নোয়াখালীর ছেলে জামিল হোসেনের জন্ম ও বেড়ে ওঠা সিলেটের ফেঞ্চুগঞ্জে। ভারতীয় টিভি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’-এর চূড়ান্ত পর্বের প্রতিযোগী ছিলেন তিনি। এ প্রতিযোগিতা থেকে দেশে ফিরে জামিল অভিনয়ে মন দেন। বছর জুড়েই নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেন। পাশাপাশি ‘আয়নাবাজি’, ‘ভালোবাসা আজকাল’সহ বেশ কিছু চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।