NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

এফডিসিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কাঞ্চন-নিপুণদের শ্রদ্ধা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:১৫ পিএম

>
এফডিসিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কাঞ্চন-নিপুণদের শ্রদ্ধা

 ১৫ আগস্ট, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে ঘাতকরা নির্মমভাবে পরিবারসহ তাকে হত্যা করে। যা দেশের ইতিহাসে অন্যতম কালো অধ্যায় হয়ে আছে। প্রতি বছর এই দিনে স্বাধীনতার মহানায়ককে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন সবাই।

এদিন (সোমবার) সকালে রাজধানীর বিএফডিসিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে চলচ্চিত্র সংগঠনগুলো। এই তালিকায় রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, পরিচালক সমিতি, প্রযোজক ও পরিবেশক সমিতি এবং অন্যান্য সংগঠন।

পুষ্পস্তবক অর্পণ শেষে চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৮ সংগঠনের মুখপাত্র নায়ক আলমগীর বলেন, ‘শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালে তৎকালীন প্রাদেশিক সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী থাকাকালে সংসদে উত্থাপিত বিলের মাধ্যমে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রতিষ্ঠা করেন।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর হাতে গড়া এফডিসি ও চলচ্চিত্রের উন্নয়নে পৃষ্ঠপোষকতা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে শুধু এফডিসি প্রতিষ্ঠা করার জন্য নয়, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর প্রধান কারণ তিনি আমাদের জাতির পিতা। তিনি আমাদের একটি স্বাধীন বাংলাদেশ দিয়ে গেছেন।’

শিল্পী সমিতির সভাপতি নায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তিনি যে আদর্শ আমাদের সামনে রেখে গেছেন তা এখনো আমরা ধারণ করতে পারিনি। তবে আমরা আশাবাদী, আগামীতে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সুন্দর দেশ গঠনে সবাই এগিয়ে আসবেন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ, নায়িকা নিপুণসহ অনেকে।