NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

শার্শা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৭ এএম

শার্শা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

যশোরের বেনাপোল-শার্শা সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ সাত লাখ ৬৯ হাজার ৯৫০ টাকা মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি। এসময় লিটন হোসেন (৩৩) নামে এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) এসব পণ্য জব্দ করা হয়। আটক লিটন যশোরের মণিরামপুর থানার বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল ওয়াদুদ মোড়লের ছেলে। এসময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করা হয়।

 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিজিবির টহলদল বেনাপোল, কাশিপুর বিওপি, আমড়াখালী চেকপোস্ট ও বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় মাদক এবং চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় বিদেশি মদ, ফেনসিডিল, মোটরসাইকেল, হেলমেট, শাড়ি, কম্বল, কিসমিস, চকলেট ও বিভিন্ন প্রকার কসমেটিকস জব্দ করা হয়। এসব পণ্যের মূল্য সাত লাখ ৬৯ হাজার ৯৫০ টাকা।

 

তিনি আরও জানান, মোটরসাইকেলের মধ্যে বিশেষ কায়দায় ভারতীয় ফেনসিডিল পাচারের অভিযোগে লিটন হোসেন নামে একজনকে আটক করা হয়। জব্দ করা মালামাল বেনাপোল কাস্টমসে জমা করার প্রক্রিয়া চলছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।