NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বিয়ে করলেন শামীম হাসান সরকার


খবর   প্রকাশিত:  ০৫ এপ্রিল, ২০২৫, ০৯:৪০ এএম

বিয়ে করলেন শামীম হাসান সরকার

অবশেষে বিয়ে করেছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। পর্দায় নয়, বাস্তবে বিয়ে করেছেন তিনি। শুক্রবার (৪ এপ্রিল) জুমার নামাজ শেষে তিনি জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন বলে জাগো নিউজকে জানান।

শামীম হাসান সরকার বলেন, এবার গল্পে নয়, সত্যি সত্যি বিয়ে করেছি। দুই পরিবারের উপস্থিতিতে আজ আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

 

পাত্রী মিডিয়ার কেউ নন। বিয়ে নিয়ে আপাতত এর বেশি কিছু বলতেও নারাজ এই অভিনেতা। শুধু বললেন, সময় নিয়ে বিস্তারিত বলবো। সবাই নতুন জীবনের জন্য দোয়া করবেন।

 

এর আগে একাধিকবার বিয়ের গুঞ্জনে আলোচনায় এসেছিলেন শামীম হাসান সরকার। তবে সে সময় জানিয়েছিলেন পর্দায় বিয়ে করেছেন, বাস্তবে নয়।  সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরই বিয়ে করবেন। অবশেষে বিয়ে করলেন এ অভিনেতা।