NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড ১৩ এপ্রিল, সফল করার আহ্বান


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৭ এএম

নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড  ১৩ এপ্রিল, সফল  করার আহ্বান

 

 হাকিকুল ইসলাম খোকন, 

বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও স্বাধীনতার গৌরবময় ইতিহাস উদযাপন উপলক্ষে নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেডের প্রস্তুতি শেষ পর্যায়ে। আগামী ১৩ এপ্রিল রোববার বেলা ১১টায় নিউইয়র্কের কুইন্সের জ্যাকসন হাইটসে ৩৭ অ্যাভিনিউতে (৬৯ স্ট্রিট থেকে ৮৬ স্ট্রিট পর্যন্ত) এই প্যারেড অনুষ্ঠিত হবে। প্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটি প্যারেডের আয়োজক। এতে সহযোগিতা করছে হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটস। 
বাংলাদেশ ডে প্যারেডের অন্যতম আয়োজক ফাহাদ সোলায়মান  বাপসনিউজকে জানান, বাংলাদেশ ডে প্যারেডে অংশ নিতে যুক্তরাষ্ট্রের মূলধারার জনপ্রতিনিধি ও নেতারা অংশ নেবেন। এছাড়াও বাংলাদেশের বহু সেলিব্রেটি প্যারেডের সম্মুখসারিতে থাকবেন। বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরাও উপস্থিত থাকবেন এই প্যারেড। সবার উপস্থিতি ভিন্ন মাত্রা এনে দেবে। 
বাংলাদেশের সেলিব্রেটিদের মধ্যে প্যারেডে অংশ নেবেন- অপূর্ব, নওশীন মৌ, দেবাশীষ বিশ্বাস, রিচি সোলায়মান, প্রতীক হাসান, আনিসুর রহমান মিলন, জায়েদ খান, নোভা ফিরোজ, কাজী মারুফ, নাদিয়া আহমেদ প্রমুখ। 
বাংলাদেশ ডে প্যারেড সফল করতে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন ফাহাদ সোলায়মান। বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী  বাপসনিউজকে জানান, এ পর্যন্ত প্রায় ২৫টি সংগঠন প্যারেডে অংশ নিতে নিবন্ধন করেছে। আরো অনেক সংগঠন নিবন্ধনের জন্য আগ্রহ দেখিয়েছে। নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ ডলার। তিনি বাংলাদেশ ডে প্যারেড সফল করার জন্য সবার সহযোগিতা চেয়েছেন।