NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ট্রেন্ডিংয়ে শীর্ষে ঈদের সিনেমার যে গান


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৭ এএম

ট্রেন্ডিংয়ে শীর্ষে ঈদের সিনেমার যে গান

ঈদকে ঘিরে এরই মধ্যে উন্মুক্ত হয়েছে বেশ অনেক গান। এর মধ্যে কিছু গান শ্রোতা-দর্শকরা পছন্দও করেছেন। আবার কিছু গান ফিরছে মানুষের মুখে মুখে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত ইউটিউব ট্রেন্ডিংয়ে জায়গা ধরে রেখেছে এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার তিন গান।

 

 


 

এর মধ্যে ইউটিউব ট্রেন্ডিংয়ের সংগীত বিভাগে শীর্ষে ,অর্থাৎ প্রথম স্থানে রয়েছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমার ‘চাঁদ মামা’ গানটি। শাকিব খান অভিনীত ছবির এ গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও দোলা। 

এরপর দ্বিতীয় স্থানে রয়েছে কামরুজ্জামান রোমান পরিচালিত ‘জ্বীন ৩’ সিনেমার ‘কন্যা’ গানটি। আব্দুন নূর সজল অভিনীত এ ছবির গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন।

এতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও কণা। 

 


 

সিনেমার গানগুলোর মধ্যে সর্বশেষ, অর্থাৎ তৃতীয় গানটি হচ্ছে ‘বরবাদ’ সিনেমার ‘দ্বিধা’ গানটি। এটি গেয়েছেন প্রীতম হাসান। এই তিন গানের বাইরে ঈদ সিনেমার আর কোনো গান ট্রেন্ডিংয়ের সেরা দশে জায়গা করে নিতে পারেনি।