NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বাটলার ঝড়ে কোহলিদের প্রথম হারের স্বাদ দিল গুজরাট


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৬ এএম

বাটলার ঝড়ে কোহলিদের প্রথম হারের স্বাদ দিল গুজরাট

আইপিএলে যেখানে ২০০ প্লাস রানও নিরাপদ থাকে না, সেখানে ১৬৯ রান যে খুব বেশি নিরাপদ থাকবে, সে ব্যাপারে অনেকটা নিশ্চিত হওয়া গিয়েছিলো, বাকি ছিল শুভমান গিলদের মাঠে সেই ধারণার বাস্তবায়ন। ব্যতিক্রম হলো না। বিরাট কোহলিদের করা ১৬৯ রানের চ্যালেঞ্জটা অনায়াসে, খুব সহজেই পাড়ি দিলো গুজরাট টাইটান্স।

বেঙ্গালুরুর এম চিজন্নাস্বামী স্টেডিয়ামে স্বাগতিক রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৮ উইকেটে হারিয়েছে গুজরাট টাইটান্স। ব্যাট হাতে ঝড় তুলেছিলেন জস বাটলার। ৩৯ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন তিনি। ৫টি বাউন্ডারির সঙ্গে মারেন ৬টি ছক্কার মার।

 

১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর সাই সুদর্শন এবং শুভমান গিল মিলে ৩২ রানের জুটি গড়েন। ১৪ রান করে আউট হয়ে যান শুভমান গিল। এরপর সাই সুদর্শন এবং জস বাটলার মিলে দলকে নিয়ে যান ১০৭ রান পর্যন্ত। এ সময় ৩৬ বলে ৪৯ রান করে আউট হন সাই সুদর্শন।

বাটি পথ অনায়াসেই পাড়ি দেন জস বাটলার এবং শেরফানে রাদারফোর্ড। দু‘জন মিলে গড়েন ৬৩ রানের জুটি। ৩৯ বলে বাটলারের ৭৩ রানের পাশাপাশি ১৮ বলে ৩০ রানে অপরাজিত থাকেন রাদারফোর্ড। ১৭.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গুজরাট। ১৩টি বল বাকি ছিল তখনও।

 

এবারের আইপিএলে এই প্রথম হারের স্বাদ পেলো বেঙ্গালুরু। প্রথম দুই ম্যাচ জিতেছিলো তারা। প্রথম ম্যাচে কেকেআরকে ৭ উইকেটে পরের ম্যাচে চেন্নাইকে ৫০ রানে হারিয়েছিলো তারা।

 

আজকের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৪০ বলে ৫৪ রান করেন লিয়াম লিভিংস্টোন। ১৮ বলে ৩২ রান করে টিম ডেভিড। জিতেস শর্মা করেন ৩৩ রান।