NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, আগামীকাল সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৫ এএম

শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, আগামীকাল সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে

১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ বাংলাদেশের আকাশে দেখা গেছে। আগামীকাল সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

রবিবার (৩০ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

 

সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

সভা শেষে ধর্ম উপদেষ্টা বলেন, ‘দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবারই সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।’

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 

রমজানের এক মাস রোজা শেষে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।

পবিত্র ঈদের তারিখ নির্ধারণের পাশাপাশি হিজরি মাস গণনা করার জন্যও চাঁদ দেখা হয়, যা জাতীয় চাঁদ দেখা কমিটিতে সিদ্ধান্ত হয়। কিছু নিয়ম মেনে এই চাঁদ দেখা হয়।

অবশ্য রেওয়াজ অনুযায়ী, সৌদি আরবে যেদিন ঈদ উদযাপিত হয়, তার পরদিন বাংলাদেশে ঈদ উদযাপিত হয়।

সৌদি আরবে আজ ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সেই হিসাবে আগামীকাল বাংলাদেশে ঈদ উদযাপিত হতে পারে বলে অনেকে আগে থেকেই মনে করছেন।