NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

যথাযথ মর্যাদায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব-এর জন্মবার্ষিকী পালন


খবর   প্রকাশিত:  ০৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:০১ এএম

যথাযথ মর্যাদায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব-এর জন্মবার্ষিকী পালন

 

বাংলাদেশ উপ-হাইকমিশন মুম্বাই-এ আজ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব-এর ৯২তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হয়। এ উদ্দেশ্যে উপ-হাইকমিশন প্রাঙ্গনে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, বিশেষ আলোচনাসভা, প্রামাণ্যচিত্র প্রদর্শণ এবং দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।    

মুম্বাইস্থ বাংলাদেশের উপ হাইকমিশনার জনাব চিরঞ্জীব সরকার জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ আন্দোলন ও মুক্তিসংগ্রামের নেপথ্যের কারিগর, জাতির পিতার সক্রিয় সহযোগী, অদম্য বাংলাদেশের প্রেরণা এবং মহীয়সী বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। আলোচনা সভায় বাংলাদেশের উপ হাইকমিশনার বঙ্গমাতার বর্ণাঢ্য ও গৌরবময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন অসাধারণ দূরদৃষ্টিম্পন্ন বঙ্গমাতা ছোটবেলা থেকেই ছিলেন দৃঢ়চেতা ও বলিষ্ঠ চরিত্রের অধিকারী । তিনি ছিলেন নির্লোভ, নিরহংকার ও পরোপকারী এক মহান ব্যক্তিত্ব। বিত্ত-বৈভব ও ক্ষমতা তাঁকে আকৃষ্ট করতে পারেনি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী হয়েও তিনি সাদামাটা জীবনযাপন করতেন। তিনি একদিকে বঙ্গবন্ধুর পরিবার সামাল দিয়েছেন এবং অপরদিকে জাতির পিতাকে দিয়েছেন সাহস ও অনুপ্রেরণা। এভাবেই তিনি বাংলাদেশের স্বাধীকার আন্দেলনে অগ্রণী ভূমিকা রেখে হয়ে উঠেছেন সত্যিকারে একজন বঙ্গমাতা। তাঁর আদর্শে উদ্ভুদ্ধ হয়ে আগামী প্রজন্মকে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে হবে। এসময়ে বঙ্গমাতার বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামের মহান এ রূপকারের জীবনভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শণ করা হয়। উল্লেখ্য যে, অনুষ্ঠানটি আয়োজনে স্বাগতিক দেশের করোনা মহামারী জনিত বিধি-নিষেধ অনুসরন করা হয়েছে। 
                                                
উপ-হাইকমিশনের সকল কর্মকর্তা/কর্মচারী, প্রবাসী বাংলাদেশী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।