NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের মুখপাত্র নিহত


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৫ এএম

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের মুখপাত্র নিহত

গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোরের হামলায় হামাস মুখপাত্র আবদেল-লতিফ আল-কানৌয়া এবং আরও আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

জাতিসংঘ জানিয়েছে, গাজায় ইসরায়েলের নতুন আক্রমণের ফলে গত সপ্তাহেই ১ লাখ ৪২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

 

তাছাড়া দখলদার বাহিনী সবশেষ তাঁবু ও চ্যারিটি কিচেনেও হামলা চালিয়েছে। এতে অন্তত ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ১৮৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন এক লাখ ১৩ হাজার ৮২৮ জন।

 

যদিও গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, মোট নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। কারণ যারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন তারা আর বেঁচে নেই বলে ধরে নেওয়া হয়েছে।

এদিকে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজা থেকে তাদের এক-তৃতীয়াংশ কর্মীকে সরিয়ে আনা হবে। কোনোভাবেই তাদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। ফলে কর্মীদের তারা গাজায় রাখতে চাইছেন না।

 

হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে শিশু ও নারীও আছে। জাতিসংঘের কর্মীরাও আহত হয়েছেন।