NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বাংলাদেশ একাদশে হামজা চৌধুরী, নেই জামাল ভূঁইয়া


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

বাংলাদেশ একাদশে হামজা চৌধুরী, নেই জামাল ভূঁইয়া

ভারতের মেঘালয়ের শিলংয়ে হামজা চৌধুরীর লাল-সবুজ জার্সি পরার স্বপ্ন পূরণ হবে, সেটা ঠিকঠাকই ছিল। গত ১৭ মার্চ তিনি যখন ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসেছিলেন, তখন থেকেই শুরু হয়েছিল ক্ষণ গণনা। আর কিছুক্ষণ পর সেই স্বপ্ন পূরণ হতে চলেছে ইংল্যান্ড প্রবাসী এই তারকা ফুটবলারের।

ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা যে একাদশ ঘোষণা করেছেন, অনুমিতভাবেই সেই তালিকায় বড় মুখ ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

 

তবে শুরুর একাদশে বড় চমক। ফিরেছেন তারিক কাজী। তবে নেই নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। তার পরিবর্তে অধিনায়কত্ব করবেন সেন্টার ব্যাক তপু বর্মণ।

শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে রেফারির কিকঅফ বাঁশি বাজার সাথে সাথেই বাংলাদেশের ফুটবল পা রাখবে নতুন দিগন্তে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন কোনো ফুটবলার মাঠ মাতাবেন লাল-সবুজ জার্সিতে।

 

ইংল্যান্ডের আলো-বাতাসে বড় হওয়া হামজা চৌধুরী বাংলাদেশ দলে খেলার স্বপ্ন নিয়ে যে যাত্রা শুরু করেছিলেন, ২৫ মার্চ ২০২৫ সেই যাত্রা মিশে গেছে বাস্তবে।

হামজা চৌধুরী কেবল বাংলাদেশ একাদশেরই নন, সবচেয়ে বড় মুখ দক্ষিণ এশিয়ারও। দেশের ফুটবলামোদীরা তাকিয়ে শিলংয়ের দিকে। হামজার ছোঁয়ায় বাংলাদেশ জিতবে ভারতের বিপক্ষে সেই প্রত্যাশায় প্রহর গুনছেন সবাই।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় শুরু হবে বাংলাদেশ ও ভারতের এই আলোচিত ম্যাচটি।

 

বাংলাদেশের একাদশ
মিতুল মারমা, তপু বর্মণ (অধিনায়ক), তারিক কাজী, শাকিল তপু, সাদ উদ্দিন, মোহাম্মদ হৃদয়, মজিবর রহমান জনি, হামজা চৌধুরী, রাকিব হোসেন, শেখ মোরসালিন, শাহরিয়ার ইমন।