NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নিউইর্য়কে ৩১ ডিসেম্বর শেষ মেট্রো কার্ডের দিন


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

নিউইর্য়কে ৩১ ডিসেম্বর শেষ মেট্রো কার্ডের দিন

নিউইয়র্কে আগে ছিল পিতলের চাকতির মত। বলা হতো টোকেন। এই টোকেন কিনেই প্রবেশ করতে হতো সাবওয়ে স্টেশনে ও বাসে। কিন্তু ১৯৯৪ সালে বন্ধ হয়ে যায় টোকেনের ব্যবহার। ডিজিটাল যুগে শুরু হলো মেট্রোকার্ডের ব্যবহার। ক্রেডিট কার্ডের সমান এই কার্ড কিন্তু হালকা—পাতলা। মেট্রো কার্ডে প্রয়োজনীয় অর্থ লোড করে টার্নস্টাইলে স্লাইড করে ঢুকতে হতো। এর মধ্যে সমান্তরালভাবে শুরু হয় One Metro New York বা সংক্ষেপে OMNY সিস্টেম। অর্থাৎ স্মার্ট ফোনে এই এ্যাপ আপলোড করে তা ট্রানস্টাইলের নির্দিষ্ট স্ক্রিনের কাছে নিয়ে গেলেই গেট খুলে যায়। মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি এই ‘ট্যাপ এন্ড গো’ সিস্টেমকে স্পর্শহীন ব্যবহার বলে আখ্যায়িত করে।
গত বুধবার এমটিএ’র চেয়ারম্যান এবং সিইও জ্যানো লাইবার ঘোষণা দিলেন মেট্রোকার্ডের দিন শেষ হয়ে যাচ্ছে অচিরেই। তখন একমাত্র থাকবে অমনি সিস্টেম। তিনি জানান, এবছর  ৩১ ডিসেম্বরই মেট্রোকার্ড বিক্রি ও রিফিল করার শেষ দিন। তিনি বলেন, ইতোমধ্যেই ৬৫% যাত্রী অমনি ব্যবহার করে। তিনি এটাকে সহজ ও সুবিধাজনক বলে আখ্যায়িত করেন।
মি. লাইবার বলেন, তার পরিকল্পনা হচ্ছে অমনি সিস্টেম ব্যবহারকারীদের আরো কত ডিসকাউন্ট দেয়া যায়, তার চিন্তাভাবনা চলছে।
এমটিএ’র চিফ কাস্টমার অফিসার শানিফাহ রিয়েবা বলেন, মেট্রোকার্ড থেকে অমনি সিস্টেমে যাওয়াই বুঝিয়ে দেয়, আমরা কিভাবে সমকালীন প্রযুক্তিকে ব্যবহার করছি।