NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩২ এএম

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

টঙ্গীর দত্তপাড়া এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। আজ মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ৯টায় টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান  এ তথ্য নিশ্চিত করে বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। এতে মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

ফলে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।

 


 

স্থানীয় ও সরকারী সূত্র জানায়, বি এইচ আই এস অ্যাপারেলস লিমিটেড নামক একটি কারখানার হাজারের বেশি শ্রমিক কাজ করেন। গতকাল শ্রমিকরা কারখানার ভেতরে বকেয়া বেতনের দাবিতে কাজ বন্ধ করে রাখেন। কর্তৃপক্ষ বারবার অনুরোধ করলেও তাঁরা কাজ করেনি।

এরপর কর্তৃপক্ষ অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। আজ মঙ্গলবার সকালে কারখানার সামনে বন্ধের নোটিশ দেখে শ্রমিকেরা টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

 


 

শ্রমিকদের দাবি, তাদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে, যা পরিশোধের কথা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বেতন না দেওয়ায় তারা সড়ক অবরোধে বাধ্য হয়েছেন।

সকাল সোয়া ১০টায় এই রিপোর্ট লেখার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বন্ধ ছিল। আইন শৃঙ্খলা বাহিনী শ্রমিক ও মালিকদের সাথে সমঝোতার চেষ্টা করছে।