NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

কানাডায় সড়ক দুর্ঘটনায় নিহত মুক্তিযোদ্ধা সুরঞ্জন দাস দম্পতির শেষকৃত্য ২১ আগস্ট


খবর   প্রকাশিত:  ০৮ অক্টোবর, ২০২৪, ০৮:২৬ এএম

কানাডায় সড়ক দুর্ঘটনায় নিহত মুক্তিযোদ্ধা সুরঞ্জন দাস দম্পতির শেষকৃত্য ২১ আগস্ট

সড়ক দুর্ঘটনায় নিহত বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) সুরঞ্জন দাস ও তার স্ত্রী সুপর্ণা দাসের শেষকৃত্য আগামী ২১ আগস্ট ভ্যাঙ্কুভারের সুরি শহরে অনুষ্ঠিত হবে। গত ৫ আগস্ট ভ্যাঙ্কুভারের ক্যালউনায় এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি কানাডিয়ান এই দম্পতি নিহত হন।

তাদের পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ঘোষণায় শেষকৃত্যের বিস্তারিত জানানো হয়েছে। সুরি’র ভ্যালি ভিউ ফিউনারেল হোমে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে সশস্ত্র লড়াইয়ে সক্রিয়ভাবে অংশ নেওয়া মেজর (অব.) সুরঞ্জন দাস ঢাকা থেকে ‘দৈনিক মাতৃভূমি’ নামে একটি জাতীয়  পত্রিকা প্রকাশ করেছিলেন। কবি শামসুর রাহমান পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।  

 

মেজর (অব.) সুরঞ্জন দাস পরবর্তীতে কানাডায় অভিবাসী হন এবং ভ্যাঙ্কুভারে স্থায়ীভাবে বসবাস করছিলেন। গত ৫ আগস্ট সকালে স্ত্রীসহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বৃটিশ কলম্বিয়া প্রভিন্সের ভারনন নর্থ আরসিএমপির তথ্য অনুসারে, ৫ আগস্ট সকাল সাড়ে ৮টায় ভারনন ক্যাডেট টেনিং সেন্টারের নিকটবর্তী বেইলি রোড ও কালামালকা লেকভিউ ড্রাইভ এলাকায় একসঙ্গে কয়েকটি গাড়ি দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনার পরপর পুলিশ হাইওয়ে উভয় দিক থেকে বন্ধ করে দেয়। সড়ক পরিস্থিতি স্বাভাবিক হতে দীর্ঘ সময় লেগে যায়। 

পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনার তথ্য গণমাধ্যমকে জানানো হলেও তাৎক্ষণিকভাবে হতাহতদের ব্যাপারে কোনো তথ্য প্রকাশ হয়নি। তবে প্রয়াতের পরিবার সূত্রে নির্মম এই মৃত্যুর খবর পুরো কানাডায় ছড়িয়ে পড়ে। এতে বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।