NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

৬ দিন ধরে গাজায় ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩২ এএম

৬ দিন ধরে গাজায় ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল

যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি সেনাবাহিনী সব ধরনের ত্রাণ সরবরাহ কার্যক্রম বন্ধ করে দিয়েছে। গত ছয় দিন ধরে অবরুদ্ধ উপত্যকাটিতে ত্রাণ প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

তাছাড়া ত্রাণ কর্মকর্তারা জানিয়েছেন, ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য বরাদ্দকৃত শত শত মিলিয়ন ডলার বন্ধ করে দিয়েছে মার্কিন সরকার।

 

হামাসের সামরিক শাখার মুখপাত্র জানিয়েছেন, সব ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, গাজা উপত্যকার যুদ্ধ-পরবর্তী ব্যবস্থাপনার জন্য মিশর ও আরব নেতাদের দ্বারা উত্থাপিত পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের কাছে পর্যাপ্ত বলে মনে হচ্ছে না।

 

ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির স্থবিরতার মাঝেই আরব নেতারা গাজা পুনর্গঠনের একটি পরিকল্পনা ঘোষণা করেছেন। তবে এই প্রস্তাব বাস্তবায়নে রয়েছে বিভিন্ন চ্যালেঞ্জ। প্রতিক্রিয়াও মিশ্র।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত প্রস্তাবের প্রতিক্রিয়ায় আরব নেতারা নতুন প্রস্তাব উত্থাপন করে। ট্রাম্প গাজার ২৩ লাখ অধিবাসীকে স্থানান্তর করে সেখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব দিয়েছিলেন।

মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের নেতারা এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন। জাতিসংঘও এই প্রস্তাবকে জাতিগত নির্মূলের সমতুল্য বলে অভিহিত করেছে।

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যুদ্ধে ৪৮ হাজার ৪৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ১১ হাজারের বেশি।

সূত্র: আল-জাজিরা