NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

কাতার বিশ্বকাপের সূচি বদলে দিল ফিফা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:১০ পিএম

>
কাতার বিশ্বকাপের সূচি বদলে দিল ফিফা

কাতার বিশ্বকাপের সূচি বদলে যাচ্ছে, বিষয়টা জানা গিয়েছিল আগেই। গত রাতে এসেছে আনুষ্ঠানিক ঘোষণা। ফিফা শেষমেশ বদলেই দিল বিশ্বকাপের সূচি। ফিফার এই ঘোষণার পর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটা এগিয়ে এল ১ দিন। 

আগের সূচি অনুসারে ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার কথা ২১ নভেম্বর, সোমবার। তবে ফিফার পক্ষ থেকে গত রাতে জানানো হয়েছে, এক দিন এগিয়ে আগামী ২০ নভেম্বর শুরু হবে বিশ্বকাপ। প্রথম ম্যাচে স্বাগতিক কাতার খেলবে ইকুয়েডরের বিপক্ষে। আগের সূচি অনুসারে প্রথম ম্যাচটা হতো সেনেগাল আর নেদারল্যান্ডসের।

 

এর ফলে বিশ্বকাপের সময় বাড়ল ১ দিন। আগের সূচি অনুসারে বিশ্বকাপ শেষ হওয়ার কথা ২৮তম দিনে। ফিফার ঘোষণার কারণে উদ্বোধনী ম্যাচের সূচি বদলে গেলেও ফাইনালের দিনক্ষণ একই থাকছে, ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। যার ফলে বিশ্বকাপটা শেষ হবে ২৯তম দিনে।

এই পরিবর্তন অনুমোদন পেতে ফিফা কাউন্সিল ব্যুরোর ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেতে হতো। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আর ছয়টি মহাদেশীয় সংস্থার প্রধানকে নিয়ে গঠিত এই ব্যুরোয় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

 

কেন বদলান হলো ফিফা বিশ্বকাপের সূচি? তার জবাবে বিবৃতিতে বলা হয়েছে, ‘এই পরিবর্তনটা বিশ্বকাপের শুরু নিয়ে চলে আসা ঐতিহ্যকে ধরে রেখেছে। উদ্বোধনী ম্যাচটা বর্তমানে সাধারণত স্বাগতিক বা শিরোপাধারীদেরই হয়ে থাকে। ’

কাতারের ম্যাচটা এগিয়ে আনার ফলে ২১ নভেম্বরের সূচিতে এসেছে পরিবর্তন। সেদিন কাতারের ফেলে যাওয়া স্লটে হবে সেনেগাল আর নেদারল্যান্ডসের ম্যাচ। সেই দিনের অন্য দুই ম্যাচে অবশ্য কোনো আঁচ লাগেনি এই সূচি পরিবর্তনের।