NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

লেখাপড়া নিয়ে বকা দেওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৩৫ এএম

>
লেখাপড়া নিয়ে বকা দেওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে পড়াশোনা নিয়ে বাবা-মায়ের বকা দেওয়ায় অভিমান করে ঐশী চন্দ্র ভৌমিক (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তিনি সিদ্ধেশ্বরী গার্লস হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা সুবল চন্দ্র ভৌমিক ঢাকা পোস্টকে বলেন, ঐশী সিদ্ধেশ্বরী গার্লস হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল। সামনে এসএসসি পরীক্ষা। পড়াশোনার জন্য আমি আর তার মা বকাঝকা করায় অভিমান করে সে নিজের রুমে চলে যায়। আমরা অনেক ডাকাডাকি করলেও দরজা না খোলায় পরে দরজার ফাঁক দিয়ে দেখি সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানায় আমার মেয়ে আর বেঁচে নেই।

তিনি বলেন, যদি বুঝতাম সে এমন কাজ করবে তাহলে বকা দিতাম না। এতটুকু বকায় সে এত বড় কাজ করবে কখনো ভাবতেও পারিনি। আমরা মতিঝিলের এজিবি কলোনির বি-৭৫ এর জি-১৫ নম্বর বাসায় থাকি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।