NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন
Logo
logo

মালদ্বীপে অনিয়মিত বাংলাদেশিদের বৈধতার আহ্বান প্রধান উপদেষ্টার


খবর   প্রকাশিত:  ১৫ এপ্রিল, ২০২৫, ১২:৩৬ এএম

মালদ্বীপে অনিয়মিত বাংলাদেশিদের বৈধতার আহ্বান প্রধান উপদেষ্টার

মালদ্বীপে বসবাসরত অনিয়মিত বাংলাদেশি প্রবাসীদের বৈধকরণ এবং দেশটিতে বাংলাদেশি কর্মীদের নিয়োগ বাড়াতে মালদ্বীপ সরকারের প্রতি বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রাশেদের সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান।

 

বাংলাদেশি প্রবাসীরা মূলত মালদ্বীপের পর্যটন ও মৎস্য শিল্পে কাজ করছেন। এছাড়া, উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি চিকিৎসকও মালদ্বীপে কর্মরত রয়েছেন।

 

হাইকমিশনার প্রধান উপদেষ্টাকে জানান, বর্তমানে মালদ্বীপের শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, বিশেষত চিকিৎসা শিক্ষায় অধ্যয়নরত রয়েছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ মালদ্বীপের আরও শিক্ষার্থীকে স্বাগত জানাতে প্রস্তুত।

মালদ্বীপে অনিয়মিত বাংলাদেশিদের বৈধতার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা হাইকমিশনারকে শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন, তার দায়িত্বকালীন বাংলাদেশ ও মালদ্বীপের সম্পর্ক আরও দৃঢ় হবে।

 

হাইকমিশনার শিউনিন উল্লেখ করেন, সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ থেকে আমাদের আমদানি বেড়েছে, বিশেষত ওষুধ শিল্পের ক্ষেত্রে। তিনি আশা প্রকাশ করেন, মালদ্বীপের উন্নয়ন পরিকল্পনা দুদেশের মধ্যে আরও সহযোগিতার সুযোগ তৈরি করবে। কিছু বাংলাদেশি প্রতিষ্ঠান এরই মধ্যে মালদ্বীপে ব্যবসা শুরু করেছে এবং গত বছর মালদ্বীপে বাংলাদেশি পর্যটকের সংখ্যা ১৭ দশমিক ৫ শতাংশ বেড়েছে।

 

প্রধান উপদেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় যে প্রচারণা চালাচ্ছেন, সেজন্য হাইকমিশনার তাকে ধন্যবাদ জানান।

 

তিনি বলেন, জলবায়ু কর্মসূচিতে আপনার প্রতিশ্রুতি দেখে আমরা অনুপ্রাণিত। মালদ্বীপ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে চায়।