NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটির ‘অয়েলকাম রামাদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ২৪ মার্চ, ২০২৫, ০১:০১ পিএম

নিউইয়র্কে  ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটির ‘অয়েলকাম রামাদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমজানকে সু-স্বাগত জানিয়ে মাসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে নিউইয়র্কে ব্রঙ্কস ‘অয়েলকাম রামাদান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ব্রঙ্কসের আল আকসা পার্টি হলে ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটি আয়োজিত সভায় রমজানে ধর্মীয় ভাবগাম্ভীর্য, সামাজিক নিরাপত্তা, শারীরিক, মানসিক প্রস্তুতিসহ নির্বিঘ্নে ইবাদত-বন্দেগীর ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়।

সংগঠনের আহ্বায়ক এ ইসলাম মামুন এবং নিউইয়র্ক পুলিশের সাবেক সিনিয়র ডিটেকটিভ মাসুদ রহমানের পরিচালনায় সভ্ঢ স্বাগত বক্তব্য দেন নিউইয়র্ক সিটির কমিউনিটি বোর্ড ৯’-এর চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার। সভায় কুরআন ও হাদিসের আলোকে রমজানের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত সম্পর্কে আলোকপাত করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া এবং পিআইসির ইমাম ও খতীব মাওলানা উবায়দুল হক। রমজানে শারীরিক, মানসিকসহ সার্বিক প্রস্তুতি নিয়ে কথা বলেন তারা।

আলোচকরা বলেন, ‘রমজান মুসলমানের জন্য আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ। রমজানকে কীভাবে নিষ্ঠা ও ইখলাসের সঙ্গে আমল ও ইবাদতের মাঝে কাটানো যায়- সে চিন্তা করা। রমজানের প্রতিটি রাতকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে ব্যয় করার পরামর্শ দেন তারা। চারিত্রিক উৎকর্ষতা ও আত্মিক পরিশুদ্ধি সর্বক্ষেত্রেই যেন রমজানের প্রভাব পরিলক্ষিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ধর্মীয় ভাবধারায় মানুষের মাঝে ইসলামের সঠিক ধারণা ছড়িয়ে দিতে হবে।’

নতুন প্রজন্মকে মসজিদমুখি করার কথাও বলেন তারা। শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন জালাল আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব এমডি আলাউদ্দিন, প্রধান সমন্বয়কারী জাকির চৌধুরী, আহাদ আলী, এক্সিট রিয়েলিটির সাইদুর রহমান লিংকন, সালেহ উদ্দিন সাল, বেলাল উদ্দীন, পুলিশ অফিসার মাহবুবুর জুয়েল, অফিসার আলী ও শেখ মঈন, কমিউনিটি এক্টিভিস্ট তোফায়েল চৌধুরী, মোতাসিম বিল্লাহ তুষার, আব্দুল খালেক, ইকবাল আহমেদ, ইমরান, নূরে আলম জিকু।

সভায় রমজান মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকুল রাখতে মসজিদগুলোতে পুলিশি নিরাপত্তাসহ বাংলাদেশী মুসলমানদের ব্যাপক প্রস্তুতির কথাই স্মরণ করিয়ে দেয়া হয়। সেইফটি অ্যান্ড সিকিউরিটি বিষয়ক আলোচনায় অংশ নেন এনওয়াইপিডির কর্মকর্তারা। সেইফটি অ্যান্ড সিকিউরিটি বিষয়ে নিউইয়র্ক সিটির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়া হয়।

পুলিশের পক্ষ থেকে জানান হয়, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট রমজান মাসে বাংলাদেশী অধ্যুষিত বিভিন্ন এলাকায় নিরাপত্তাবিধানে বিশেষ নজর রাখবে। তারা জনসাধারণের নিরাপত্তার বিষয়কে গুরুত্ব দিয়ে নির্ভয়ে পুলিশের সাথে একযোগে কাজ করার জন্য কমিউনিটি নের্তৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। কমিউনিটির জননিরাপত্তা, মানবাধিকার সুরক্ষাও হেইট ক্রাইম রোধকল্পে পুলিশের পক্ষ থেকে সম্ভাব্য সব সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।