NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১০, ২০২৬ | ২৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ কৌশলগত অংশীদারিত্বে নতুন অধ্যায় : গুরুত্ব পাচ্ছে গণতন্ত্র ও অর্থনীতি কূটনৈতিক উপহার : ভুল বার্তায় তৈরি হতে পারে ভুল-বোঝাবুঝি তিন দেশে তিন উদ্বোধনী তারকাদের দিয়ে বাজিমাত করার পরিকল্পনা ফিফার মাদকদ্রব্য পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর রাজধানীর কদমতলীতে ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ৫ ইউনিট নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি ইনকের যৌথ সভা অনুষ্ঠিত খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন মির্জা ফখরুল-তামিম-ফাতেমারা জাতিসংঘ ফোরামে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ Bangladesh calls for stronger global cooperation on safe migration at UN forum
Logo
logo

চুক্তি বাতিল করলেন সাকিব, খেলতে বাধা নেই


খবর ডেস্ক//   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৪, ০৮:৪৮ এএম

>
চুক্তি বাতিল করলেন সাকিব, খেলতে বাধা নেই

সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশ ক্রিকেটে যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেটির বরফ গলেছে আপাতত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কড়া হুঁশিয়ারির পর মৌখিকভাবে বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিলের কথা জানান এই অলরাউন্ডার। তাতে মন গলেনি বিসিবির। লিখিত চেয়েছিল ক্রিকেট বোর্ড। পরে সে পথে হেঁটে চুক্তি বাতিল করে বিসিবিতে চিঠি পাঠিয়েছেন সাকিব।

সাকিবের চিঠি পাওয়ার খবর নিশ্চিত করে ঢাকা পোস্টকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘ও (সাকিব) আমাদেরকে চিঠি দিয়েছে। বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করার চিঠি আমাদের দিয়েছে।’

সাকিবের চিঠি পেয়ে ক্রিকেটে বোর্ডে স্বস্তির বাতাস। তবে বোর্ডকে কিছু না জানিয়ে এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে নিয়ম ভাঙার অপরাধে সাজা হবে না সাকিবের? 

প্রশ্নে জালাল ইউনুস বলেন, ‘অভিযোগের ব্যাপারটা তো পরে আসবে। আমরা তাকে একটা চিঠি দিয়েছিলাম চুক্তি বাতিল করার জন্য। এখন সে সেটা করে আমাদের জানিয়েছে এবং চিঠি দিয়েছে।’

ক্রিকেটসহ সবধরনের খেলার সংবাদ প্রকাশ করে ‘বেটউইনার’ নিউজ ডটকম। নতুন ক্রীড়াভিত্তিক এই নিউজ সাইটের শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত হন সাকিব। কোনো ক্রীড়াভিত্তিক ওয়েবসাইটের শুভেচ্ছা দূত হিসেবে দায়িত্ব পালন করা খারাপ কিছু নয়। তবে বিপত্তি হচ্ছে, বেটউইনার নিউজ বেটউইনার ডট কমের অঙ্গ প্রতিষ্ঠান। যা অনলাইনে জুয়া খেলার একটি মাধ্যম। যা ভালোভাবে নেয়নি ক্রিকেট বোর্ড।

অবশেষে বোর্ডের হুঁশিয়ারিতে চুক্তি বাতিল করায় এশিয়া কাপের দলে সাকিব থাকবেন বলেই ধারণা করা হচ্ছে। এমনকি তার কাঁধেই উঠতে পারে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব।