NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ভাষা শহীদদের প্রতি ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের শ্রদ্ধা নিবেদন


খবর   প্রকাশিত:  ০৬ এপ্রিল, ২০২৫, ০৫:৪২ এএম

ভাষা শহীদদের প্রতি ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের শ্রদ্ধা নিবেদন

মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটি।

 

 

 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

 

এ সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী, নির্বাচিত সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদ, ক্রীড়া সম্পাদক রেজা রুবেল, নির্বাহী কমিটির সদস্য শেখ আশরাফুল আলম নাসির, আনিস মাহমুদ, সদস্য দুলাল হোসেন, মামুন হাসান, বিলকিস আক্তার সুমি, জাবেদ আহমদ, মামুন হোসেন, আব্দুল খালিক, এমএইচ শহীদুল ইসলাম, ফটো সাংবাদিক রাধে মল্লিক তপন, রেজওয়ান আহমদ, রুবেল মিয়া, ফারহান আহমদ চৌধুরী প্রমুখ।

 

 

শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৫২ সালে মাতৃভাষার জন্য আত্মদানকারী শহীদদের ও জুলাই-আগস্ট বিপ্লবে নিহত শহিদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।