NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ছদ্মবেশে কাস্টমস অফিসে দুদক, ভ্যাট সেবায় ঘুষ দাবি


খবর ডেস্ক//   প্রকাশিত:  ১৭ অক্টোবর, ২০২৪, ১০:১১ এএম

>
ছদ্মবেশে কাস্টমস অফিসে দুদক, ভ্যাট সেবায় ঘুষ দাবি

রাজধানীর আরমানিটোলার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। অভিযানকালে ভ্যাট সংক্রান্ত সেবা নিতে যায় টিম। 

ওই সময় ঘুষের বিনিময়ে অনৈতিক সুবিধা দিতে চায় এক কর্মকর্তা। যার রেকর্ড টিমের কাছে রয়েছে। এছাড়া অন্যান্য কয়েকজন কর্মকর্তার অসহযোগিতামূলক আচরণের প্রমাণ পায় টিম।

বুধবার (১০ আগস্ট) দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ঘুষের বিনিময়ে নির্ধারিত পরিমাণের কম ভ্যাট আদায় করে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের সহকারী পরিচালক আফরোজা হক খানের ৫ সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করেছে। অভিযানের পুরো বিষয়টি কাস্টমস ও ভ্যাটের বিভাগীয় কর্মকর্তাকে অবগত করা হয় এবং তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে দুর্নীতি দমন কমিশনকে অবহিত করার সুপারিশ করা হয়।

দুদক জানায়, আরমানিটোলার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট হতে ভ্যাট আদায়ের ক্ষেত্রে ঘুষের বিনিময়ে নির্ধারিত পরিমাণের কম ভ্যাট আদায় করে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে।

এনফোর্সমেন্ট টিম অভিযানকালে জানতে পারে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মো. রফিকুল ইসলাম গত ২৭ জুলাই থেকে চট্টগ্রামে প্রশিক্ষণে আছেন। কিন্তু তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত না করেই প্রতি শনিবার ঢাকায় অফিসে অফিস করেন। তাকে না পেয়ে  এনফোর্সমেন্ট টিমের দুই সদস্য ব্যবসায়ীর ছদ্মবেশে উক্ত অফিসের আরেকজন সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মাঈন উদ্দিন আরমানের কাছে ভ্যাট সংক্রান্ত সেবা নিতে যায়। তখন তিনি তাদেরকে ঘুষের বিনিময়ে অনৈতিক সুবিধা দিতে রাজি হন। যা রেকর্ড করা হয়েছে। এই বিষয়টি রাজস্ব কর্মকর্তা সুদীপ্ত শেখর দাসকে অবগত করা হলে তিনি অসহযোগিতামূলক আচরণ করেন।

দুদক আরও জানায়, পুরো বিষয়টি কাস্টমস ও ভ্যাটের বিভাগীয় কর্মকর্তাকে অবগত করা হয় এবং তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে দুর্নীতি দমন কমিশনকে অবহিত করার সুপারিশ করা হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নিবেন বলে এনফোর্সমেন্ট টিমকে অবহিত করেন।