NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রোটারি ইন্টারন্যাশনালের সঙ্গে কাজ করবে ডিএনসিসি


খবর ডেস্ক//   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৩, ১১:৩১ পিএম

>
রোটারি ইন্টারন্যাশনালের সঙ্গে কাজ করবে ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রোটারি ইন্টারন্যাশনালের প্রসিডেন্ট জেনিফার জোন্স। এ সময় মেয়র বলেন, সমাজ সচেতনতামূলক বিভিন্ন বিষয়ে রোটারি ইন্টারন্যাশনালের সঙ্গে যৌথভাবে কাজ করবে ডিএনসিসি। 

বুধবার (১০ আগস্ট) রাতে উত্তর সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও রোটারি ইন্টারন্যাশনাল যৌথভাবে যুব সমাজের মধ্যে কর্মদক্ষতা ও সচেতনতা বাড়ানোসহ অন্যান্য বিষয়ে আলোচনা করেন।

এসময় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম রোটারি ইন্টারন্যাশনালের প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে বলেন, সংগঠনটি বিশ্বব্যাপী প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। আশা করি তাদের এই কার্যক্রম সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।