NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

জাপানে বিদেশি পর্যটকের সংখ্যায় নতুন রেকর্ড


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:০৫ এএম

জাপানে বিদেশি পর্যটকের সংখ্যায় নতুন রেকর্ড

জাপানে গত জানুয়ারি মাসে বিদেশি পর্যটকের সংখ্যা এক বছর আগের তুলনায় ৪০ দশমিক ৬ শতাংশ বেড়েছে। ওই মাসে রেকর্ড ৩৭ লাখ ৮০ হাজার বিদেশি পর্যটক দেশটিতে ভ্রমণ করেছেন। এই সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় অন্তত ১০ লাখ বেশি।

বিশেষ করে, জানুয়ারিতে জাপান ভ্রমণকারী চীনা পর্যটকের সংখ্যা একলাফে ১৩৬ শতাংশ বেড়ে ৯ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে, যা ২০১৯ সালের জুলাইয়ের ১০ লাখ ৫০ হাজারের রেকর্ডের কাছাকাছি। চন্দ্র নববর্ষের ছুটির কারণে চীনা পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

 

জানা যায়, টোকিওর গিনজা সিক্স ডিপার্টমেন্ট স্টোরে চীনা প্রসাধনী ব্র্যান্ড হুয়া শি জি (ফ্লোরাসিস)-এর প্রথম আন্তর্জাতিক শোরুম উদ্বোধনের পর সেখানে পর্যটকদের ভিড় বেড়েছে। পাশাপাশি, শিবুয়া স্কাই পর্যবেক্ষণ ডেকও চীনা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ও রেডনোটে শিবুয়া স্কাই থেকে সূর্যাস্তের দৃশ্য ভাইরাল হওয়ায় এর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে।

 

এ বছর জানুয়ারিতে দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও অস্ট্রেলিয়া থেকে আগত পর্যটকের সংখ্যাও নতুন রেকর্ড গড়েছে। হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন থেকেও বিপুলসংখ্যক পর্যটক পৌঁছেছেন জাপানে।

টোকিওর উত্তরে তোচিগি জেলার কিনুগাওয়া গ্র্যান্ড হোটেল ইউমে নো টোকিতে ৬০ থেকে ৭০ শতাংশ অতিথিই ছিলেন তাইওয়ান ও হংকংয়ের পর্যটকেরা। আগে পশ্চিমা পর্যটকরা এই অঞ্চলে রাতে অবস্থান করতেন না, তবে রিটজ-কার্লটন হোটেল চালুর পর পরিস্থিতি বদলেছে।

 

জাপানের বিখ্যাত ‘জাপাউ’ পাউডার স্নোও বিদেশি পর্যটকদের আকৃষ্ট করছে। যুক্তরাষ্ট্র থেকে যাওয়া পর্যটকের সংখ্যা ৩৮ দশমিক ৪ শতাংশ, অস্ট্রেলিয়া থেকে ৩৫ দশমিক ৩ শতাংশ এবং সিঙ্গাপুর থেকে যাওয়া পর্যটকের সংখ্যা ৩৩ দশমিক ৯ শতাংশ বেড়েছে। বিশেষ করে হোক্কাইডো, নিইগাতা ও নাগানো অঞ্চলে পর্যটকদের ভিড় বেশি দেখা গেছে।