NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন
Logo
logo

আইএমএফ ঋণের চতুর্থ কিস্তির অর্থ মার্চে পাওয়া যাচ্ছে না : অর্থ উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:০৪ এএম

আইএমএফ ঋণের চতুর্থ কিস্তির অর্থ মার্চে পাওয়া যাচ্ছে না : অর্থ উপদেষ্টা

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচির চতুর্থ কিস্তির অর্থ এখনই পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, চতুর্থ এবং পঞ্চম দুই কিস্তির অর্থ জুন মাসে একসঙ্গে ছাড় হতে পারে।

আজ সোমবার ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের একটি অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান ঋণ কর্মসূচির চতুর্থ কিস্তির ৬৪ কোটি ৫০ লাখ ডলার ছাড় পিছিয়ে যাচ্ছে।

মার্চ মাসের পরিবর্তে আগামী জুনে চতুর্থ কিস্তির অর্থ ছাড়ের প্রস্তাব সংস্থাটির নির্বাহী পর্ষদের সভায় উপস্থাপন করা হতে পারে।

 

অর্থ উপদেষ্টা বলেন, “মার্চে না আমরা বলেছি, আমরা একটু অপেক্ষা করবো। দুইটা একসাথে হলে ভালো হয়। আমরা তাদের বলেছি, কিছু কিছু শর্ত আছে ইমিডিয়েটলি আমরা করতে পারবো না।

ওরাও সাজেস্ট (পরামর্শ) করেছে, আমরাও সাজেস্ট করেছি।”

 

আইএমএফের কাছ থেকে এই ৪৭০ কোটি ডলারের ঋণ পাওয়ার জন্য আর্থিক খাতে নানা ধরনের সংস্কারের শর্ত পূরণ করতে হচ্ছে বাংলাদেশকে। এর মধ্যে চতুর্থ কিস্তিতে অর্থ পেতে শর্ত ছিল চারটি।