NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আরও তিন বন্দিকে মুক্তি দিলো হামাস


খবর   প্রকাশিত:  ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:১২ পিএম

আরও তিন বন্দিকে মুক্তি দিলো হামাস

আরও তিন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। মুক্তি পাওয়া বন্দিরা হলেন, আলেকজান্ডার ট্রুফানোভ, সাগুই ডেকেল-চেন এবং ইয়ার হর্ন। উভয় পক্ষের যোদ্ধাদের উপস্থিতিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কোনো ধরনের সমস্যা ছাড়াই তাদের মুক্তি দেওয়া হয়েছে।

এদিকে যুদ্ধবিরতি চুক্তির আওতায় শনিবার আরও পরের দিকে ৩৬৯ ফিলিস্তিনি বন্দিকে কারাগার থেকে মুক্তি দেবে ইসরায়েল। এরই মধ্যে মুক্তি পাওয়া তিন ইসরায়েলি জিম্মি ইসরায়েলি ভূখণ্ডে ফিরেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

 

এক বিবৃতিতে জানানো হয়েছে, আইডিএফ (সামরিক) এবং আইএসএ (অভ্যন্তরীণ নিরাপত্তা) বাহিনীর সঙ্গে ফিরে আসা জিম্মিরা সীমান্ত অতিক্রম করে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করেছে।

হামাস জানিয়েছে যে, তারা আশা করছে গাজার যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ের জন্য ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনা আগামী সপ্তাহেই শুরু হবে।

 

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় হামাস। সে সময় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হয়। এছাড়া আরও দুই শতাধিক মানুষকে জিম্মি হিসেবে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল।

 

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪৮ হাজার ২৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ১১ হাজার ৬৭৬ জন। তবে গাজার সরকারি মিডিয়া অফিস মৃতের সংখ্যা কমপক্ষে ৬১ হাজার ৭০৯ জন বলে জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হওয়া হাজার হাজার মানুষকে এখন নিহতের তালিকায় রাখা হয়েছে।