NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

জিম্মিদের শনিবারের মধ্যে মুক্তি না দিলে ফের যুদ্ধের হুমকি নেতানিয়াহুর


খবর   প্রকাশিত:  ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:০৯ এএম

জিম্মিদের শনিবারের মধ্যে মুক্তি না দিলে ফের যুদ্ধের হুমকি নেতানিয়াহুর

জিম্মিদের শনিবারের মধ্যে মুক্তি না দিলে ফের যুদ্ধ শুরুর হুমকি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার চার ঘণ্টার বৈঠকের পর নেতানিয়াহু একটি ভিডিও বিবৃতিতে এ কথা বলেন। খবর টাইমস অব ইসরায়েলের। 

এর আগে গত সোমবার একই কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছিলেন, শনিবারের মধ্যে হামাসের কাছে থাকা সব জিম্মির মুক্তি না দিলে সেদিনই যুদ্ধবিরতি শেষ হওয়া উচিত।

 

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের জিম্মিদের মুক্তি ‘অনির্দিষ্টকালের’ জন্য স্থগিতের ঘোষণা দেওয়ার পর ট্রাম্প এমন মন্তব্য করেছিলেন।

হামাসের এ সিদ্ধান্তকে ভয়ানক হিসাবে আখ্যা দিয়ে ট্রাম্প জানিয়েছিলেন, যুদ্ধবিরতি নিয়ে কী হবে তার সিদ্ধান্ত তিনি ইসরায়েলের হাতে ছেড়ে দিতে চান।  ট্রাম্প বলেন, যদি শনিবার ১২টার মধ্যে সব জিম্মিকে ফেরত না দেওয়া হয় তা হলে আমি বলব এটি (যুদ্ধবিরতি) বাতিল করুন।

 

 

ট্রাম্পের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে নেতানিয়াহু গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে সতর্ক করে বলেন, যদি ফিলিস্তিনি দল শনিবার দুপুরের মধ্যে আমাদের জিম্মিদের ফিরিয়ে না দেয়, তাহলে গাজায় যুদ্ধবিরতি বাতিল করা হবে এবং তীব্র লড়াই আবার শুরু হবে।

নেতানিয়াহু জানান, তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আরো জিম্মিদের মুক্তি স্থগিত রাখা নিয়ে হামাসের ঘোষণার প্রতিক্রিয়ায় ইসরায়েলি বাহিনীকে গাজার ভেতরে এবং আশেপাশে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছেন।


 

ইসরায়েলি প্রধানমন্ত্রী অবশ্য স্পষ্ট করেননি, তিনি বাকি ৭৬ জন জিম্মির মুক্তি দাবি করছেন, নাকি এই শনিবার মুক্তি পাওয়ার কথা ছিল তাদের মুক্তি দাবি করেন। তবে একজন মন্ত্রী বলেছেন, তিনি সকলের কথা বলছেন।