NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মিশিগানে হবিগঞ্জবাসীর মিলনমেলা


খবর   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৪, ০৯:১৬ এএম

>
মিশিগানে হবিগঞ্জবাসীর মিলনমেলা

যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত হলো প্রবাসী হবিগঞ্জবাসীদের জমজমাট বনভোজন। রোববার (৭ আগস্ট) স্থানীয় সময় ওয়ারেন সিটির হলমিছ পার্কে এ বনভোজনের আয়োজন করে হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অব মিশিগান। 

হবিগঞ্জের বিপুল সংখ্যক প্রবাসীসহ বাংলাদেশি কমিউনিটির সদস্যদের অংশগ্রহণে বনভোজনটি মিলনমেলায় পরিণত হয়।

প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতির বিস্তার এবং ঐক্যবদ্ধ হবিগঞ্জ গঠনের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।

দুপুরের দিকে বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন করা হয়। বনভোজনে আকর্ষণীয় পর্ব ছিল র‌্যাফেল ড্রয়ের আইফোন প্রোমেক্স-১৩, ল্যাপটপ, ৭০ ইঞ্চি টেলিভিশনসহ ২০টি পুরস্কার।

এছাড়া শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা, নারীদের বালিশ খেলা, পুরুষদের রশি টানাটানি ও ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন ছিল বনভোজনে। সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী পৃথা দেব, শিমুল দত্ত ও মঈনুল আলমসহ প্রবাসী শিল্পীরা গান পরিবেশন করেন।       

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ। সঞ্চালনা করেন সহ-সভাপতি মিজান মিয়া জসিম ও সাধারণ সম্পাদক শেখ তাজ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন বনভোজন উপ-কমিটির আহ্বায়ক লুৎফুর রহমান ও সদস্য সচিব মো. গোলাম আজম।    

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্যে রাখেন হ্যামট্রামিক সিটির প্রোটেমে মেয়র কামরুল হাসান, ওয়ারেন সিটির কাউন্সিলম্যান রন পাপেন্ডায়া, প্রেসক্লাব সভাপতি সৈয়দ সাহেদ হক, কমিউনিটি একটিভিস্ট রাব্বী আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি লুৎফুর রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি জাবেদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা সোসাইটির সভাপতি মোহাম্মদ মোতালেব, মরগ্রেজ ব্যাংকার নাসির সবুজ, সিটি অব ওয়ারেনের প্লানিং কমিশনার দেলোয়ার আনসার প্রমুখ।

অনুষ্ঠানে খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা শামীম আহছান, আলী আকবর খান, আমিনুর রশীদ চৌধুরী কাপ্তান, চিন্ময় আচার্য্য, সৈয়দ আলী রেজা, ওয়াহিদুজ্জামান আগা, নজরুল ইসলামসহ অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ, সেক্রেটারি শেখ তাজ উদ্দিন, কোষাধক্ষ্য মাহফুজুর রহমান শাহীন।