NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন
Logo
logo

আইডিয়াল ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র সায়েন্সল্যাব


খবর   প্রকাশিত:  ০৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:১৭ পিএম

আইডিয়াল ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র সায়েন্সল্যাব

রাজধানীর ধানমণ্ডি আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে সায়েন্সল্যাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে এ সংঘর্ষ শুরু হয়।

এ ঘটনায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সায়েন্সল্যাব মোড়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। আর একটু পর পরই চলছে ইটপাটকেল নিক্ষেপ।

 এ ঘটনায় উভয় পক্ষেরই বেশ কয়েকজন শিক্ষার্থীকে আহত হতে দেখা গেছে।

 

কি কারণে এই সংঘর্ষের সূত্রপাত এ বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য শিক্ষার্থীদের পক্ষ থেকে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানমণ্ডি থানার কর্তব্যরত অফিসার সাব্বির হায়দার বলেন, ‘ঘটনাস্থলে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।