NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মেসিকে ফেরাতে আলোচনা শুরু করল বার্সেলোনা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:১০ পিএম

>
মেসিকে ফেরাতে আলোচনা শুরু করল বার্সেলোনা

কয়েক সপ্তাহ ধরে লিওনেল মেসির বার্সেলোনায় ফেরার গুঞ্জন ক্রমেই জোরালো হচ্ছিল। ক্লাব কিংবদন্তিকে ন্যু ক্যাম্পে ফেরানোর ব্যাপারে নিজেদের সম্মতির কথা প্রকাশ্যে জানিয়েছেন ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা এবং কোচ জাভি। এবার জানা গেল, ২০২৩ সালে মেসিকে ফেরাতে আনুষ্ঠানিকভাবে তার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেছে কাতালান ক্লাবটি। 

রোববার (৭ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় মেক্সিকান ক্লাব পুমাসকে ৬-০ গোলে হারিয়ে জোয়ান গ্যাম্পার ট্রফি জয়ের কিছু সময় পরই কাতালুনিয়া রেডিও আলোচনা খবর প্রকাশ করে। রেডিও স্টেশনের এল ক্লাব দে লা মিতানিত নামের এক অনুষ্ঠানে জানানো হয়, মেসির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেছেন ক্লাব প্রেসিডেন্ট লাপোর্তা।

পিএসজির সঙ্গে মেসির চুক্তি রয়েছে ২০২৩ সালের জুন পর্যন্ত। দুই পক্ষের সম্মতিতে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে।

 লাপোর্তার এক মন্তব্য থেকেই শুরু হয়েছিল মেসিকে বার্সেলোনায় ফেরানোর গুঞ্জন। সিবিএস স্পোর্টসের সঙ্গে সাক্ষাৎকারে মেসির বার্সা ছাড়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে লাপোর্তা বলেন, ‘বার্সা সভাপতি হিসেবে আমার মনে হয় ক্লাবের যা প্রয়োজন ছিল, তাই আমি করেছি। কিন্তু ব্যক্তিগতভাবে, আর একজন সভাপতি হিসেবে আমার মনে হয়, তার কাছে আমি ঋণী। মেসিকে তার ছোটবেলা থেকে আমি চিনি। আমি লিওকে ভালোবাসি। বার্সেলোনায় মেসির ক্যারিয়ারের একটা সুবর্ণ সমাপ্তির জন্য আমি সবকিছু করব।’

এদিকে পিএসজিতে প্রথম মৌসুমে গোলমুখে নিজের ছায়া হয়ে থাকার পর দ্বিতীয় মৌসুমে জেগে ওঠার ইঙ্গিত দিয়েছেন মেসি। প্রাক-মৌসুমে আলো ছড়ানোর পর লিগ আঁ’র নতুন মৌসুমও শুরু করেছেন দারুণ ছন্দে। ক্লেরমোঁর বিপক্ষে ক্যারিয়ারে প্রথমবারের মতো ওভারহেড কিকে গোল করে সব আলো কেড়ে নিয়েছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।