NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ওবামার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন জেনিফার


খবর   প্রকাশিত:  ০২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:২৯ এএম

ওবামার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন জেনিফার


যুক্তরাষ্ট্রের অভিনেত্রী ফ্রেন্ডস তারকা অ্যানিস্টনের সঙ্গে এমন একজনের প্রেমের গুঞ্জন উড়ছে, যা চমক তৈরি হয়েছে। সেই ব্যক্তিটি হলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

ডেইলি মেইল লিখেছে, ওবামার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে টক শো জিমি কিমেল লাইভে এসে অ্যানিস্টন বলেছেন, এ ধরনের কথা নিয়ে সাংবাদিকদের কাছ থেকে কোনো ফোন পেলে তিনি রীতিমত আকাশ থেকে পড়েন।

অ্যানিস্টন বলেন, আমি মোটেও এই গুজবে বিরক্ত হইনি। আমার তখন মনে হয় এসব আবার কী হচ্ছে! অথবা জানতে পারবেন কোনো সস্তা ট্যাবলয়েড একটা গল্প বানিয়েছে, আর তারপর যা হবার তাই।

এই আলোচনার সূত্রপাত ঘটিয়েছিল ইন্টাচ ম্যাগাজিনের শিরোনাম। যে শিরোনামে লেখা ছিল ‘দ্য ট্রুথ অ্যাবাউট জেন অ্যান্ড বারাক’। ওই গুজব ফের ডালাপালা মেলেছে ইন্টারনেটের দুনিয়ায়।

ওমাবা পরিবারের সঙ্গে মেলামেশার কথা জানিয়েছেন অ্যানিস্টন। তিনি বলেন, আমি মিশেলকে (বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা) তার স্বামীর চেয়ে বেশি চিনি। 

বারাক ও মিশেলে ‘বিচ্ছেদ গুজবে’ উঠে এসেছে এই অভিনেত্রীর নাম। 

যুক্তরাষ্ট্রের টেলিভিশন সিরিজের মধ্যে জনপ্রিয় কমেডি সিরিজ ‘ফ্রেন্ডসে’ অভিনয় করে দারুণ খ্যাতি কুড়িয়েছিলেন অ্যানিস্টন।

এই অভিনেত্রী সম্পর্কে জড়িয়েছেন হলিউডের অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে। পরে পিট ও অ্যানিস্টন বিয়েও করেন ২০০০ সালে। আর সংসার জীবন থেকে দুই অভিনয় শিল্পী বিচ্ছেদ নেন ২০০৫ সালে।