NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

শেষ ম্যাচেও হার, ক্যারিবীয়দের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ০১ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৪৭ এএম

শেষ ম্যাচেও হার, ক্যারিবীয়দের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ওয়ানডেতে তবু একটি ম্যাচ জিতেছিল। টি-টোয়েন্টি সিরিজে সেটিও হলো না। টানা তিন ম্যাচেই পরাজয় সঙ্গী হলো বাংলাদেশের মেয়েদের। আজ (শনিবার) ভোরে সফরের সর্বশেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হেরে হোয়াইটওয়াশ হয়েছে নিগার সুলতানার দল।

ওয়ার্নার পার্কে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেটে ১০৪ রানেই থেমে যায়। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় পুঁজি বড় হয়নি। ওপেনার ডালিয়া আক্তার ১৬ বলে করেন ২১ রান। আরেক ওপেনার মুরশিদা খাতুনের ব্যাট থেকে আসে ১২ বলে ১৩।

 

এরপর বলতে গেলে একাই লড়াই করেছেন নিগার সুলতানা। সতীর্থদের আসা যাওয়ার মাঝে একটা প্রান্ত ধরে রেখে শেষ পর্যন্ত খেলে যান তিনি। ইনিংসের শেষ বলে ৪৩ বলে ৩৩ করে আউট হন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের জেনিলিয়া গ্লাসগো ১৫ রানে নেন ৩টি উইকেট।

 

১০৫ রানের লক্ষ্য রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ জয় তুলে নেয় ৫ উইকেট ও ৯ বল হাতে রেখে। বাংলাদেশের বোলাররা অবশ্য লড়াই করেছেন। একটা সময় ৬১ রানে ক্যারিবীয়দের ৫ উইকেট তুলে নিয়ে জয়ের আশাও জাগিয়েছিলেন তারা।

তবে লক্ষ্য ছোট থাকায় ষষ্ঠ উইকেটে দেখেশুনে খেলে শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন সাবিকা গজনবি (২৫ বলে ২৭) ও জাইদা জেমস (২২ বলে ১৪)।

 

বাংলাদেশের সুলতানা খাতুন আর ফাহিমা খাতুন নেন দুটি করে উইকেট।