NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সবাইকে নিয়ে সরকার গঠনের প্রতিশ্রুতি সিরিয়ার নতুন প্রেসিডেন্টের


খবর   প্রকাশিত:  ০১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:২০ এএম

সবাইকে নিয়ে সরকার গঠনের প্রতিশ্রুতি সিরিয়ার নতুন প্রেসিডেন্টের

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, গোটা দেশের সব ধরনের মানুষকে নিয়ে একটি ন্যাশনাল ডায়লগ কনফারেন্সের ব্যবস্থা করা হবে। তারপর সবাইকে নিয়ে একটি শক্তিশালী সরকার গঠন করা হবে।

আহমেদ জানিয়েছেন, সিরিয়া একটি বৈচিত্রপূর্ণ দেশ। নানা ধরনের মানুষের বসবাস সেখানে। সব ধরনের মানুষের প্রতিনিধিত্ব যাতে সরকারে থাকে, সেদিকে বিশেভাবে লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি।

 

গত ডিসেম্বর মাসে ইসরায়েলের সরকার থেকে বাশার আল-আসাদকে উৎখাত করা হয়। এরপর বিদ্রোহীরা ক্ষমতা দখল করে। যার নেতৃত্বে ছিলেন আহমেদ আল-শারা।

তিনি বলেছেন, সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা করা এখন সবচেয়ে বড় লক্ষ্য। পাশাপাশি শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করা দরকার। আলোচনার মাধ্যমে সকলকে নিয়ে চললে তবেই নির্বাচন পর্যন্ত পৌঁছানো সম্ভব।

 

ন্যাশনাল ডায়লগ প্রোগ্রামের জন্য একটি কমিটি তৈরি করা হবে বলে তিনি জানিয়েছেন। সেখানে সব ধরনের মানুষের কথা শোনা হবে। গুরুত্ব দেওয়া হবে বিরোধী রাজনৈতিক মতামতকেও।

এদিকে প্রায় দুই মাস পর সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের দল বাথ পার্টিকে বিলুপ্ত করা হয়েছে। বাশার ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত ৬০ বছরের বেশি সময় ধরে দলটি সিরিয়ার ক্ষমতায় ছিল।

 

স্থগিত করা হয়েছে সিরিয়ার সংবিধান। এছাড়া দেশটির বিদ্যমান সশস্ত্র বাহিনীগুলোরও বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।

 

সূত্র: ডয়েচে ভেলে